উচ্চ মাধ্যমিকে AI ও Data Science নিয়ে পড়ার সুযোগ! কিন্তু কেন পড়বেন?

এই মুহূর্তে বাজারে এই পেশার সঙ্গে যুক্ত চাকুরীজীবিদের বেতন খুব একটা খারাপ নয়। একজন Junior Data Scientist এর বেতন ৬–১০ লক্ষ টাকা বার্ষিক থেকে শুরু হতে পারে।

উচ্চ মাধ্যমিকে AI ও Data Science নিয়ে পড়ার সুযোগ! কিন্তু কেন পড়বেন?

May 03, 2025 | 8:39 PM

AI ও Data Science এই শতকের অন্যতম দ্রুত বিকাশমান ও চাহিদাসম্পন্ন ক্ষেত্র। প্রায় সব শিল্পেই এই প্রযুক্তির প্রয়োগ বাড়ছে। যেমন স্বাস্থ্য, ব্যাঙ্কিং, শিক্ষাক্ষেত্র, কৃষি, ই-কমার্স ইত্যাদি। এই কারণেই এই বিষয়টি নিয়ে পড়াশোনা অত্যন্ত প্রাসঙ্গিক। সেই প্রয়োজনটা বুঝতে পেরেই এই বছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে চারটি সেমিস্টারে এই বিষয়ে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে রাজ্য বোর্ড। কিছুদিন আগেই ১১ ও ১২ শ্রেণীর পাঠ্যক্রমে এই বিষয় অন্তর্ভুক্ত করার ঘোষণা করে উচ্চ মাধ্যমিক সংসদ। কিন্তু কেন পড়বেন AI ও Data Science নিয়ে? পরবর্তীতে কী করবেন?

AI ও Data Science পড়ে বিভিন্ন পেশায় কাজ করা যায়, যেমন:

Data Scientist, Machine Learning Engineer, AI Researcher, Data Analyst, Big Data Engineer, Robotics Engineer, AI Product Manager ইত্য্যাদি।

এই মুহূর্তে বাজারে এই পেশার সঙ্গে যুক্ত চাকুরীজীবিদের বেতন খুব একটা খারাপ নয়। একজন Junior Data Scientist এর বেতন ৬–১০ লক্ষ টাকা বার্ষিক থেকে শুরু হতে পারে।

Experienced ML Engineer বা AI Specialist বার্ষিক বেতন শুরু হতে পারে ১৫–৩০ লক্ষ টাকা অবধি। বিদেশে গেলে আয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।

বিশেষজ্ঞ্রা জাআচ্ছেন, এই ফিল্ডে দক্ষতা থাকলে শুধু ভারতেই নয়, বিদেশেও কাজের সুযোগ রয়েছে। অনেক সংস্থাই রিমোট বা ফ্রিল্যান্স ভিত্তিতে কাজের ব্যবস্থা রাখে।

যারা গবেষণায় আগ্রহী, তাঁদের জন্য AI ও Data Science অসংখ্য অপশন খুলে দেয়। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, বা বড় কর্পোরেট R&D বিভাগে কাজের সুযোগ রয়েছে।

এই বিষয়ে বহু অনলাইন কোর্স (যেমন Coursera, edX, Google AI) ও ডিগ্রি প্রোগ্রাম (B.Tech, M.Sc, MBA in Data Science) উপলব্ধ রয়েছে।

AI ও Data Science শুধু ক্যারিয়ারের জন্যই নয়, ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে শেখায়।

Follow Us