Laptop: পাওয়ার বাটন চিপে ল্যাপটপ বন্ধ করেন? অজান্তেই বড় বিপদের দিকে এগোচ্ছেন না তো?

Electronic Device: ল্যাপটপে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার হয় HDD বা SSD। কাজ চলার সময় হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে তথ্য লেখার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। HDD -র ক্ষেত্রে চলন্ত অবস্থায বিদ্যুৎ বন্ধ হলে কিছু অতিরিক্ত ঝুঁকিও থাকে। তবে আধুনিক SSD ও HDD -তে কিছু সুরক্ষা ব্যবস্থা আছে ফলে এগুলো এত জলদি নষ্ট হবে না।

Laptop: পাওয়ার বাটন চিপে ল্যাপটপ বন্ধ করেন? অজান্তেই বড় বিপদের দিকে এগোচ্ছেন না তো?
ফাইল ছবিImage Credit source: Unsplash

|

Nov 02, 2026 | 7:46 PM

কলকাতা : কাজ শেষ করেই ল্যাপটপের পাওয়ার বাটন চেপে অনেকে ল্যাপটপ বন্ধ করে দেন। অনেকে সময় বাঁচাতে এই পদ্ধতি অবলম্বন করেন। কিন্তু জানেন কি, বারবার এভাবে ল্যাপটপ বন্ধ করার অভ্যাস আপনার গুরুত্বপূর্ণ ফাইলের ক্ষতি করতে পারে? এমনকি নষ্ট হয়ে যেতে পারে আপনার গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষ করে কোনও আপডেট চলার সময় পাওয়ার বাটন টিপে ল্যাপটপ বন্ধ করলেই বিপদ।

কেন পাওয়ার বাটন চেপে ল্যাপটপ বন্ধ করা উচিত নয়?

ল্যাপটপে কোনও কাজ করার সময় কম্পিউটারে শুধু স্ক্রিনে তথ্যই দেখায় না, এর সঙ্গে হার্ডডিস্ক বা এসএসডি-তে সেই ডেটা সেভও করে। এই সময় হঠাৎ পাওয়ার বাটন চেপে ল্যাপটপ বন্ধ করে দিলে সেই প্রসেস মাঝপথে থেমে যেতে পারে। ফলে ফাইলটি ঠিকমতো সেভ নাও হতে পারে। কিছু ক্ষেত্রে ফাইল খুলতে সমস্যা হতে পারে, আবার ফাইলটি নষ্টও হয়ে যেতে পারে।

হঠাৎ ল্যাপটপ বন্ধ করলে কয়েক ধরণের ডেটা হারানোর আশঙ্কা থাকে।ওয়ার্ড, এক্সেল ইত্যাদিতে কাজ করার সময় সেভ না করলে সাম্প্রতিক কাজটি সেভ হবে না ফলে হারিয়ে যাবে। ছবি বা ভিডিও এডিট করার সময় ল্যাপটপ বন্ধ হয়ে গেলে ফাইলটির কাজ অসম্পূর্ণ থেকে যাবে। একই ভাবে উইন্ডোজে বা অন্য কোনও সফটওয়্যার আপডেট চলার সময় পাওয়ার অফ হয়ে গেলে সিস্টেমে সমস্যা দেখা দিতে পারে। ফাইল কপি বা মুভ করার সময় পাওয়ার অফ করলে সেগুলিতে সমস্যা হতে পারে।

হার্ডডিস্কের কী ক্ষতি হয়?

ল্যাপটপে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার হয় HDD বা SSD। কাজ চলার সময় হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে তথ্য লেখার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। HDD -র ক্ষেত্রে চলন্ত অবস্থায বিদ্যুৎ বন্ধ হলে কিছু অতিরিক্ত ঝুঁকিও থাকে। তবে আধুনিক SSD ও HDD -তে কিছু সুরক্ষা ব্যবস্থা আছে ফলে এগুলো এত জলদি নষ্ট হবে না।

তবে ল্যাপটপ হ্যাং হয়ে গেলে বা কোনওভাবেই কাজ না করলে ল্যাপটপ বড় বিপদের থেকে বাঁচবে। নিয়মিত কাজ সেভ করুন, জরুরি ফাইলের ব্যাকআপ রাখুন ও সফটওয়্যার আপডেট চলার সময় ল্যাপটপ বন্ধ করবেন না।

Loading...
Unable to load recommendations.
Follow Us