AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পেঁয়াজ নয়, পাঠার মাংসে দিন এটা, স্বাদের চোটে বাড়বে খিদে!

মাংস রান্না মানেই পেঁয়াজ। তবে মা-ঠাকুরমাদের হেঁশেলে এমন এক মাংসের রেসিপি রয়েছে, যা কিনা একেবারেই পেঁয়াজ ছাড়া।

পেঁয়াজ নয়, পাঠার মাংসে দিন এটা, স্বাদের চোটে বাড়বে খিদে!
| Updated on: Feb 21, 2025 | 9:03 PM
Share

মাংস রান্না মানেই পেঁয়াজ। তবে মা-ঠাকুরমাদের হেঁশেলে এমন এক মাংসের রেসিপি রয়েছে, যা কিনা শুধুই রসুন দিয়ে! হ্যাঁ, রসুনের স্বাদে পাঠার মাংসের ঝোলে স্বাদ বদল। ট্রাই করে দেখুনই না!

যা যা লাগবে–

খাসির মাংস ১ কেজি, রসুন গোটা দশেক, ঘি ২ চামচ, সরসের তেল ১০০ গ্রাম, সাদা তেল ২ চামচ, আদাবাটা ১ চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো এক চা চামচ, নুন স্বাদমতো, গরমমশালার গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ।

এভাবে তৈরি করুন–

কড়াইতে সরষের তেল, ঘি গরম করতে হবে। এরপর গরম হলে ওই তেলের মধ্যে রসুনবাটা, আদাবাটা ও ১ কাপ জলে ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো গুলে নিয়ে কড়াইতে দিয়ে দিন। তারপর মাংস দিয়ে ভালো করে নাড়তে থাকুন। অবশ্য়ই আঁচ কমিয়ে রাখবেন। মাংসটা কষা হয়ে গেলে, গোটা গরমমশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আঁচে দশ মিনিট রান্না হতে দিন। মাঝে মাঝে নাড়াতে ভুলবেন না। এরপর গোটা রসুন ৫-৬ কোয়া মাংসের মধ্যে দিয়ে দিন। ভালো করে নাড়ুন যাতে রসুনগুলিতে মশলা মেখে যায়। এবার ৪ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রাখুন। একটু পরে নুন দিয়ে ফুটতে দিন। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্না হতে দিন যতক্ষণ-না মাংস সুসিদ্ধ হচ্ছে। এভাবেই তৈরি আপনার রসুন মাংস। দেখবেন, পেঁয়াজ ছাড়া এই মাংসের স্বাদ মুখে লেগে থাকার মতো।

Follow Us
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ