Gold Price Huge Drop: একদিনেই সাড়ে চার হাজার টাকা কমল সোনা! কনে সাজান নিশ্চিন্তে, সস্তায় পাবেন গহনা…

Gold Price Today Kolkata: ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৪৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ পড়বে ১ লাখ ১৪ হাজার ৬৬০ টাকা। একদিনে ৪৫০ টাকা দাম কমেছে। ২২ ক্যারেটের সোনা দিয়েই গহনা তৈরি হয়। 

|

Nov 21, 2026 | 12:28 PM

1 / 8
দাম যখন বেড়েছিল, তখন লাগামছাড়া হারে বেড়েছিল। এখন অবাধ পতন শুরু হয়েছে। হু হু করে কমছে সোনার দাম। গতকালই সোনার দাম ছিল ১ লক্ষ ২০ হাজার টাকার নীচে। আজ আরও কমল সোনার দাম। আজ, শনিবার ১ লাখ ১৪ হাজারে নেমে এসেছে হলুদ ধাতুর দাম। 

দাম যখন বেড়েছিল, তখন লাগামছাড়া হারে বেড়েছিল। এখন অবাধ পতন শুরু হয়েছে। হু হু করে কমছে সোনার দাম। গতকালই সোনার দাম ছিল ১ লক্ষ ২০ হাজার টাকার নীচে। আজ আরও কমল সোনার দাম। আজ, শনিবার ১ লাখ ১৪ হাজারে নেমে এসেছে হলুদ ধাতুর দাম। 

2 / 8

বিয়ের মরশুমে সোনার দামে এই বিরাট পতন স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত, নিম্নবিত্তকে খুশি করেছে। আগে যেখানে সোনার গহনা কিনতে দেড়-দুই লাখ টাকা খরচ হচ্ছিল, সেই গহনাই মোটামুটি লাখ টাকার বাজেটে হয়ে যাবে।

3 / 8

সাধ্যের মধ্যে সোনা চলে আসায়, উপহার হিসাবেও সোনা দিতে দুবার ভাবতে হবে না সাধারণ মানুষকে। কেনাকাটি বাড়ায় খুশি বিক্রেতারাও।

4 / 8

যদি কারোর সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে এখনই সুবর্ণ সুযোগ। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সোনার দাম এক লাখ টাকায় নেমে আসতে পারে।  

5 / 8

আজ কলকাতায় ২৪ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৫০৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ ২৫ হাজার ৮০ টাকা। একদিনেই ৪৯০ টাকা দাম কমেছে। 

6 / 8

২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৪৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ পড়বে ১ লাখ ১৪ হাজার ৬৬০ টাকা। একদিনে ৪৫০ টাকা দাম কমেছে। ২২ ক্যারেটের সোনা দিয়েই গহনা তৈরি হয়। 

7 / 8

১৮ ক্যারেটের সোনাও সস্তা হয়েছে। ১০ হাজার টাকার নীচে নেমে এসেছে ১৮ ক্যারেটের সোনা দাম। এক গ্রামের দাম আজ পড়বে ৯ হাজার ৩৮১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৩ হাজার ৮১০ টাকা।  

8 / 8

বর্তমানে ১৪ ক্যারেট ও ৯ ক্যারেটের সোনাও বেশ জনপ্রিয় হয়েছে। বাজেটের মধ্যে সোনা কিনতে এই অপশনও ভেবে দেখতে পারেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us