Natural Ingredients: প্রাতরাশে ওটস আর গ্রিন টি খান? ত্বকের জেল্লা পেতে মুখেও মেখে নিতে পারেন

Skin Care Tips: ত্বকের জেল্লা বাড়াতে বাজারে প্রসাধনী পণ্যের কমতি নেই। কিন্তু আজও ত্বকের যত্নে বেশিরভাগ মানুষ ঘরোয়া পদ্ধতিকেই বেছে নেন।

| Edited By: megha

Oct 20, 2022 | 2:19 PM

1 / 6
ত্বকের জেল্লা বাড়াতে বাজারে প্রসাধনী পণ্যের কমতি নেই। কিন্তু আজও ত্বকের যত্নে বেশিরভাগ মানুষ ঘরোয়া পদ্ধতিকেই বেছে নেন। ত্বকের দেখভাল করার জন্য এমন উপাদান বেছে নিন যা খেয়ে ও মেখে ত্বকের যত্ন নিতে পারবেন।

2 / 6
প্রাতরাশে ওটস খান। ওটসের মধ্যে ফাইবার রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। পাশাপাশি ওটসের সঙ্গে টক দই মিশিয়ে ত্বকের মাখলে বিশেষ উপকার পাওয়া যায়। এটি ত্বকের মধ্যে জমে থাকা মৃত কোষ দূর করে যায়।

3 / 6
দিনে তিন-চার কাপ গ্রিন টি পান করলে ওজন কমে। একইভাবে, ত্বকের উপর গ্রিন টি-এর টোনার বানিয়ে মাখলে ত্বকের জেল্লা বাড়ে। গ্রিন টি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে।

4 / 6
শরীর হাইড্রেটেড রাখতে শসা খান। দু'কুচি শসা বেটে ত্বকের উপরও লাগিয়ে নিন। এতে ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে। পাশাপাশি দাগছোপের সমস্যা দূর করে দেবে। ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে আপনি শসা ব্যবহার করতে পারেন।

5 / 6
হলুদের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমটরি গুণ রয়েছে। এটি যেমন শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমায় তেমনই ত্বকের সমস্যাও দূর করে। তবে হলুদের ব্যবহারের পরিমাণের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। নাহলে হিতে বিপরীত হতে পারে।

6 / 6
শরীর স্বাস্থ্য ভাল রাখতে মধু খান? এবার এক চামচ মধু ত্বকেও লাগিয়ে নিন। মধু ত্বকের শুষ্কভাব দূর করে। পাশাপাশি ত্বকে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা। যে কোনও ফেসপ্যাকের সঙ্গে মধু মিশিয়ে আপনি মুখে লাগাতে পারেন।

Follow Us