Bag Cleaning Guide: স্কুল বা অফিস ব্যাগ পরিষ্কার করার ৮টি সহজ উপায়

Bag cleaning hacks: ব্যাগ পরিষ্কার (Bag Cleaning) করার বিষয়টি রোজকার জীবনে খুব জরুরি, কারণ প্রতিদিনের ধুলোবালি ও ব্যবহৃত জিনিস থেকে ব্যাগের ভেতরটা মারাত্মক নোংরা হয়ে যায়। জেনে নিন কীভাবে খুব সহজে ব্যাগের ভেতরটা নতুনের মতো পরিষ্কার রাখবেন। কী কী করবেন? কী কী লাগবে?

Sep 11, 2026 | 10:55 AM

1 / 8
রোজ অফিস বা স্কুল যাওয়ার সময় যে ব্যাগটি আপনার নিত্যদিনের সঙ্গী হয়, তার ভেতরে কিন্তু অজান্তেই প্রচুর ময়লা জমে যায়। খেয়াল করে দেখবেন, মোবাইল, চাবি বা টিফিনের বাক্স থেকে শুরু করে ব্যবহৃত টিস্যু জমিয়ে রাখলে ব্যাগের ভেতরটা আস্ত ডাস্টবিন হয়ে ওঠে। তাই বাইরে থেকে পরিষ্কার দেখালেও নিয়মিত ব্যাগের ভেতরটা জীবাণুমুক্ত করা আপনার সুস্থতার জন্যই খুব জরুরি। Getty Images

রোজ অফিস বা স্কুল যাওয়ার সময় যে ব্যাগটি আপনার নিত্যদিনের সঙ্গী হয়, তার ভেতরে কিন্তু অজান্তেই প্রচুর ময়লা জমে যায়। খেয়াল করে দেখবেন, মোবাইল, চাবি বা টিফিনের বাক্স থেকে শুরু করে ব্যবহৃত টিস্যু জমিয়ে রাখলে ব্যাগের ভেতরটা আস্ত ডাস্টবিন হয়ে ওঠে। তাই বাইরে থেকে পরিষ্কার দেখালেও নিয়মিত ব্যাগের ভেতরটা জীবাণুমুক্ত করা আপনার সুস্থতার জন্যই খুব জরুরি। Getty Images

2 / 8

ব্যাগ পরিষ্কার করার প্রথম ধাপ হল ব্যাগের ভেতরের প্রতিটি পকেট পুরোপুরি ফাঁকা করে ফেলা। অনেক সময় ব্যাগের কোণায় পুরোনো বিল, চকলেটের মোড়ক বা বিস্কুটের গুঁড়ো লুকিয়ে থাকে, যা থেকে মারাত্মক দুর্গন্ধ ছড়ায়। তাই ভালো করে উল্টেপাল্টে ব্যাগের ভেতর জমে থাকা সমস্ত ধুলো ও ময়লা সবার আগে আপনার ঝেড়ে ফেলে দেওয়া উচিত। Getty Images

3 / 8

এবার একটি পরিষ্কার মাইক্রোফাইবার কাপড় বা নরম স্পঞ্জ নিয়ে হালকা সাবান-জলে ভালো করে ভিজিয়ে নিন। সেই ভেজা কাপড় দিয়ে ব্যাগের ভেতরের অংশগুলো খুব সাবধানে এবং ধীরে ধীরে মুছে নিতে হবে। খেয়াল রাখবেন কাপড়টি যেন অতিরিক্ত ভিজে না থাকে, নাহলে ব্যাগের ভেতরে জল বসে ফাঙ্গাস তৈরি হওয়ার ভয় থাকে। Getty Images

4 / 8

ব্যাগের তলার দিকটা সবচেয়ে বেশি নোংরা হয়, কারণ ব্যাগটি কখনও বাসের নিচে বা অফিসের মেঝেতে রাখা হয়। এই অংশের বাইরের দিকটা যেমন মোছা দরকার, তেমনই ভেতরের দিকে জমে থাকা ধুলোও পরিষ্কার করা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন। প্রয়োজনে পুরোনো টুথব্রাশ ব্যবহার করে ব্যাগের ভেতরের কোণাগুলো একদম ঝকঝকে পরিষ্কার করে নিতে পারেন। Getty Images

5 / 8

আপনার ব্যাগটি যদি কাপড়ের তৈরি হয়, তবে সেটি ওয়াশিং মেশিনে হালকা ঠান্ডাজলে খুব সহজেই ধুয়ে নিতে পারেন। তবে মেশিনে দেওয়ার আগে ব্যাগের গায়ে লেখা নিয়মাবলি বা কেয়ার ইনস্ট্রাকশনটি একবার অবশ্যই পড়ে নেবেন। লেদার বা রেক্সিনের ব্যাগ হলে কোনও মতেই মেশিনে দেবেন না, বরং বিশেষ ক্লিনার দিয়ে ওপর থেকে মুছে নিন। Getty Images

6 / 8

শুধু ব্যাগ পরিপরিষ্কার করার পর ব্যাগটি খুব ভালো করে শুকিয়ে নেওয়াটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি একটি কাজ। ভেজা অবস্থায় ব্যাগের চেন বন্ধ করে রাখলে ভেতরে স্যাঁতসেঁতে দুর্গন্ধ হতে পারে এবং ভেতরের জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে। তাই অন্তত একদিন খোলা হাওয়ায় বা হালকা রোদে ব্যাগটি মেলে রাখুন যাতে ভেতরের আর্দ্রতা পুরোপুরি শুকিয়ে যায়। Getty Imagesষ্কার করলেই হবে না, ব্যাগের ভেতরে আপনার নিয়মিত রাখা জিনিসগুলোও জীবাণুমুক্ত করা দরকার। মোবাইল ফোন, চাবির রিং, মেকআপ পাউচ বা হেডফোনের গায়ে লেগে থাকা ময়লা থেকেও পরিষ্কার ব্যাগ আবার নোংরা হতে পারে। তাই পুনরায় ব্যাগে ঢোকানোর আগে এই জিনিসগুলোকে স্যানিটাইজার বা ভেজা ওয়াইপস দিয়ে একবার ভালো করে মুছে নিন। Getty Images

7 / 8

শুধু ব্যাগ পরিষ্কার করলেই হবে না, ব্যাগের ভেতরে আপনার নিয়মিত রাখা জিনিসগুলোও জীবাণুমুক্ত করা দরকার। মোবাইল ফোন, চাবির রিং, মেকআপ পাউচ বা হেডফোনের গায়ে লেগে থাকা ময়লা থেকেও পরিষ্কার ব্যাগ আবার নোংরা হতে পারে। তাই পুনরায় ব্যাগে ঢোকানোর আগে এই জিনিসগুলোকে স্যানিটাইজার বা ভেজা ওয়াইপস দিয়ে একবার ভালো করে মুছে নিন। Getty Images

8 / 8

ব্যাগের ভেতরটা পরিষ্কার রাখতে টিফিন বক্স থেকে তেল-ঝোল লিক করছে কি না, সেদিকে রোজ একবার নজর দিন। ব্যবহার করা টিস্যু পেপার বা আবর্জনা ব্যাগের ভেতর জমিয়ে না রেখে সঙ্গে সঙ্গে ডাস্টবিনে ফেলার অভ্যাস তৈরি করুন। প্রতি এক বা দুই সপ্তাহ অন্তর এইভাবে পরিষ্কার করলে আপনার প্রিয় ব্যাগটি নতুনের মতোই ঝকঝকে ও জীবাণুমুক্ত থাকবে। Getty Images

Loading...
Unable to load recommendations.
Follow Us