Roshni Bhattacharyya: বিয়ে করলেন ‘রাসমণি’ ধারাবাহিকের ‘জগদম্বা’ ওরফে রোশনি, পাত্র কে জানেন?

Roshni Bhattacharyya: করোনা পরিস্থিতির কারণেই গতকালেই অনুষ্ঠানে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন এই জুটি।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 14, 2021 | 1:27 PM

1 / 7
রোশনি ভট্টাচার্য। বাংলা টেলিভিশনের এই অভিনেত্রীতকে এই মুহূর্তে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে ‘জগদম্বা’র চরিত্রে দেখছেন দর্শক।

রোশনি ভট্টাচার্য। বাংলা টেলিভিশনের এই অভিনেত্রীতকে এই মুহূর্তে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে ‘জগদম্বা’র চরিত্রে দেখছেন দর্শক।

2 / 7

গতকাল অর্থাৎ মহাষ্টমীর দিন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন রোশনি। বিয়ে করলেন তিনি।

3 / 7

কিছুদিন আগেই এই ধারাবাহিকের প্রসন্নময়ী অর্থাৎ অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য বিয়ে করেছেন। এ বার রোশনির পালা।

4 / 7

রোশনির স্বামী তূর্য সেন। পেশায় ব্যবসায়ী। তাঁদের সম্পর্কের কথা ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা জানতেন। এ বার আইনত বিয়ে সারলেন এই জুটি।

5 / 7

লাল বেনারসি, সোনার গয়না, খোলা চুলের সাজে সেজেছিলেন রোশনি। তূর্যর পরনে ছিল নীল রঙা পাঞ্জাবি।

6 / 7

সূত্রের খবর, এই বছরই সামাজিক ভাবেও বিয়ে সেরে নেবেন রোশনি-তূর্য। বিয়ের পরও কেরিয়ারের সঙ্গে কোনও কম্প্রোমাইজ নয়, কাজ চালিয়ে যাবেন রোশনি।

7 / 7

করোনা পরিস্থিতির কারণেই গতকালেই অনুষ্ঠানে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন এই জুটি।

Loading...
Unable to load recommendations.
Follow Us