মা নীতাই নম্বর দিলেন না, আকাশ-অনন্ত যা পারলেন না, করে দেখালেন আদানির ছেলে

Ambani-Adani: বাণিজ্য জগতে আকাশ ও অনন্ত অম্বানী অনেকটাই পরিচিত মুখ হলেও, সম্প্রতি তাদের টপকে রেকর্ড গড়েছেন জিৎ আদানি। কীসে জানেন?

|

Jul 19, 2024 | 7:28 PM

1 / 9
দেশের সবথেকে ধনী ব্যক্তিই হোক বা সবথেকে বড় শিল্পপতি, প্রথমেই উঠে আসে দুটো নাম। মুকেশ অম্বানী ও গৌতম আদানি।

দেশের সবথেকে ধনী ব্যক্তিই হোক বা সবথেকে বড় শিল্পপতি, প্রথমেই উঠে আসে দুটো নাম। মুকেশ অম্বানী ও গৌতম আদানি।

2 / 9

মুকেশ অম্বানী কয়েক বছর আগেই তাঁর তিন সন্তান-আকাশ, অনন্ত ও ইশা অম্বানীর মধ্যে রিলায়েন্স সংস্থার দায়িত্ব ভাগ করে দিয়েছেন।

3 / 9

সম্প্রতি একই পথে হেঁটেছেন গৌতম আদানিও। তাঁর দুই ছেলে করণ ও জিৎ আদানির কাঁধে সংস্থার দায়িত্বভার বাড়িয়ে দিয়েছেন।

4 / 9

বাণিজ্য জগতে আকাশ ও অনন্ত অম্বানী অনেকটাই পরিচিত মুখ হলেও, সম্প্রতি তাদের টপকে রেকর্ড গড়েছেন জিৎ আদানি। কীসে জানেন?

5 / 9

সম্প্রতি ইকোনমিক টাইমসের নেতৃত্বে ৪০ আন্ডার ৪০-র তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে। ৪০ বছরের কম বয়সীদের মধ্যে সফল ব্যবসায়ীদের তালিকাতেই রয়েছেন জিৎ আদানি।

6 / 9

সেই তালিকায় জায়গা পাননি অনন্ত বা আকাশ অম্বানী।

7 / 9

অম্বানীর দুই পুত্র এই তালিকায় জায়গা না পেলেও, তাদের মানরক্ষা করেছেন পরিবারের আরেক সদস্য। আনন্দ পিরামল।

8 / 9

অম্বানী পরিবারের জামাই, ইশা অম্বানীর স্বামী আনন্দ পিরামল সফল ব্যবসায়ীদের তালিকায় স্থান পেয়েছেন।

9 / 9

সবথেকে মজাদার বিষয় হল, সফল ব্যবসায়ী বাছাইয়ের যে জুরি কমিটি, তার সদস্য ছিলেন খোদ নীতা অম্বানী।

Loading...
Unable to load recommendations.
Follow Us