Amit Shah in Hyderabad: হায়দরাবাদে অমিত শাহ, পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Home Minister: তেলঙ্গনা বিজেপির প্রধান মুখপাত্র এনভি সুভাষ অমিত শাহের সফর নিয়ে বলেন, বিরোধী 'ইন্ডি জোট' সাধারণ মানুষের মধ্যে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই প্রচারের জবাব দিতেই বিজেপির দ্বারা এই কর্মসূচি নেওয়া হয়েছে। সোমবার হায়দরাবাদ অঞ্চলে এই বিষয়েই বার্তা দেন তিনি।

|

Nov 02, 2026 | 4:27 PM

1 / 8
সোমবার হায়দ্রাবাদে চারমিনারের কাছে শ্রী ভাগ্যলক্ষ্মী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির দেশজুড়ে শুরু হওয়া 'লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও' কর্মসূচির অংশ হিসেবেই তাঁর এই মন্দির সফর। এই কর্মসূচির মাধ্যমে বিরোধী 'ইন্ডি জোট' কে উপযুক্ত জবাব দিতে চাইছে বিজেপি। (Pic Credit- PTI)

সোমবার হায়দ্রাবাদে চারমিনারের কাছে শ্রী ভাগ্যলক্ষ্মী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির দেশজুড়ে শুরু হওয়া 'লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও' কর্মসূচির অংশ হিসেবেই তাঁর এই মন্দির সফর। এই কর্মসূচির মাধ্যমে বিরোধী 'ইন্ডি জোট' কে উপযুক্ত জবাব দিতে চাইছে বিজেপি। (Pic Credit- PTI)

2 / 8

অমিত শাহ সোমবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে হায়দরাবাদে পৌঁছন। তাঁর সফরকে ঘিরে শহরে বিজেপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরোধী জোটের বক্তব্যের পাল্টা যুক্তি তুলে ধরাই এই দেশব্যাপী প্রচারের মূল উদ্দেশ্য। (Pic Credit- PTI)

3 / 8

তেলঙ্গানা বিজেপির প্রধান মুখপাত্র এনভি সুভাষ অমিত শাহের সফর নিয়ে বলেন, বিরোধী 'ইন্ডি জোট' সাধারণ মানুষের মধ্যে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই প্রচারের জবাব দিতেই বিজেপির দ্বারা এই কর্মসূচি নেওয়া হয়েছে। সোমবার হায়দরাবাদ অঞ্চলে এই বার্তা দেন তিনি। (Pic Credit- PTI)

4 / 8

সুভাষের বক্তব্য, নির্বাচন কমিশন গঠনের সময় বিজেপির ভূমিকা নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলেছে। সেই বিষয়েও নিজেদের অবস্থান বা পয়েন্ট অফ ভিউ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চায় দল। বিজেপির দাবি, তাদের বিরুদ্ধে ছড়ানো প্রচারের মোকাবিলা করাই এই অভিযানের প্রধান লক্ষ্য। এমনই মত দিয়েছে তেলঙ্গনা বিজেপি নেতৃত্ব। (Pic Credit- PTI)

5 / 8

মন্দিরে পুজোর পর অমিত শাহের বিজেপির পদযাত্রায় নেতৃত্ব দেওয়ার কথা। এই কর্মসূচিতে দলের নেতা-কর্মীরাও অংশ নেবেন। বিজেপির মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি তেলঙ্গনায় দলের সংগঠনকে আরও সক্রিয় করে তুলবে ও রাজ্যের রাজনৈতিক লড়াইকে আরও জোরদার করে তুলবে। (Pic Credit- PTI)

6 / 8

শাহের সফর উপলক্ষে হায়দরাবাদের নিজাম কলেজ থেকে জে কে মার্কেট পর্যন্ত বিভিন্ন জায়গায় বড় বড় মঞ্চ বানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কর্মসূচির প্রচারেও বিশেষ গুরুত্ব দিয়েছে দলের স্থানীয় নেতৃত্ব, এমনই জানিয়েছে দলীয় সূত্র। (Pic Credit- PTI)

7 / 8

বিজেপির তেলঙ্গনা অঞ্চলে এই অনুষ্ঠান শুরু হবে সোমবার বিকেল ৪টে নাগাদ। হায়দরাবাদের নিজাম কলেজের কাছে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে ট্যাঙ্ক বান্ড পেরিয়ে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির কাছে শেষ হবে। এই পদযাত্রায় দলের বহু নেতা-কর্মী অংশ নেবেন। (Pic Credit- PTI)

8 / 8

'লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও' স্লোগানকে সামনে রেখে এই মিছিলের আয়োজন করা হয়েছে। বিজেপি নেতা গুডুরু নারায়ণ রেড্ডির দাবি, তেলঙ্গনার কংগ্রেস সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা ও দলের দাবি জোরদার করাই এই পদযাত্রার মূল উদ্দেশ্য। (Pic Credit- PTI)

Loading...
Unable to load recommendations.
Follow Us