iPhone Duo: কয়েক দিন আগেই লঞ্চ হল আইফোন ডুও, এর মধ্যেই ফাটল ডিসপ্লেতে?

Display Crack: ফোল্ডেবল ফোনের বাজারে এই সমস্যা নতুন নয়। ২০১৯ সালে বাজারে প্রথম ফোল্ডেবল ফোন এনেছিল স্যামসং। সেই সময়েও এই সমস্যা দেখা গিয়েছিল। এই ফোনের প্রাথমিক দাম ভারতে প্রায় ৩ লক্ষ টাকা।

|

Oct 28, 2026 | 7:23 PM

1 / 8
দিন কয়েক আগেই লঞ্চ হয়েছে অ্যাপলের নতুন ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুও। এরপর থেকেই একের পর এক অভিযোগ সামনে আসছে। গ্রাহকদের দাবি, ফোন কেনার কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে ডিসপ্লেতে ফাটল দেখা দিচ্ছে। এই ঘটনা অ্যাপলের নতুন প্রযুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। (Photo Credit- Getty Images)

দিন কয়েক আগেই লঞ্চ হয়েছে অ্যাপলের নতুন ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুও। এরপর থেকেই একের পর এক অভিযোগ সামনে আসছে। গ্রাহকদের দাবি, ফোন কেনার কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে ডিসপ্লেতে ফাটল দেখা দিচ্ছে। এই ঘটনা অ্যাপলের নতুন প্রযুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। (Photo Credit- Getty Images)

2 / 8

একাধিক গ্রাহক জানিয়েছে, ফোন খোলার সময় অস্বাভাবিক মচমচ শব্দ হচ্ছে। এরপরই ডিসপ্লের মাঝের ভাঁজ বরাবর বড় ফাটল তৈরি হচ্ছে। কারও কারও ফোনের স্ক্রিনের ডানদিকে সাদা দাগ দেখা যাচ্ছে, আবার কোথাও ডিসপ্লে ঠিকমতো কাজ করছে না। (Photo Credit- Getty Images)

3 / 8

সমস্যার কথা প্রথমে রেডিট ও অন্যান্য সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। পরে ব্লুমবার্গ ৬ জন ও তারও বেশি লোকজনের অভিজ্ঞতা যাচাই করে। অ্যাপল জানিয়েছে, অল্প সংখ্যক আইফোন ডুওতে ভিতরের ডিসপ্লেতে সমস্যা দেখা দিয়েছে। সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে। (Photo Credit- Getty Images)

4 / 8

একজন গ্রাহক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফোন খুলতে গিয়ে আগের তুলনায় বেশি অসুবিধে হচ্ছে। এরপর তাঁর স্ক্রিনে দাগ চলে আসে। অন্য আর এক গ্রাহক ফোন খুলতে গিয়ে মচমচ শব্দ শুনেছেন। তাঁর ফোনের ভিতরের ডিসপ্লে কাজ করা বন্ধ হয়ে যায়। (Photo Credit- Getty Images)

5 / 8

ফোনের মেরামতকারী সংস্থা iFixit এর প্রাথমিক ধারণা, ফোনের ডিসপ্লে প্যানেলের বদলে হিঞ্জের কোনও অংশে সমস্যা থেকে ফাটল তৈরি হতে পারে। তবে কেন হচ্ছে, তা এখনও বলা কঠিন। কারণ জানতে আরও পরীক্ষা দরকার। (Photo Credit- Getty Images)

6 / 8

এই ফোনের প্রাথমিক দাম ভারতে প্রায় ৩ লক্ষ টাকা। কয়েকজন গ্রাহক জানিয়েছেন, ফোন বদলানোর জন্য অ্যাপলের স্টোরে গেলেও পর্যাপ্ত স্টক বা দ্রুত পরিষেবা পাননি। তবে কিছু গ্রাহক ইতিমধ্যেই বদলি ফোন পেয়েছেন। অন্যদের এখনও অপেক্ষা করতে হচ্ছে। (Photo Credit- Getty Images)

7 / 8

ফোল্ডেবল ফোনের বাজারে এই সমস্যা নতুন নয়। ২০১৯ সালে বাজারে প্রথম ফোল্ডেবল ফোন এনেছিল স্যামসং। সেই সময়েও এই সমস্যা দেখা গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, ফোল্ডেবল ফোনকে আরও নির্ভরযোগ্য করে তোলা নির্মাতাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ। (Photo Credit- Getty Images)

8 / 8

ইতিমধ্যেই অ্যাপলের তরফ থেকে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের Applecare এর সঙ্গে যোগাযোগ করে ফোন বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থার ইঞ্জিনিয়াররা সমস্যার কারণ খতিয়ে দেখছেন ও কিছু ক্ষতিগ্রস্ত ফোন পরীক্ষা করার চেষ্টা করছেন। এখন দেখার, কত দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে অ্যাপল। (Photo Credit- Getty Images)

Loading...
Unable to load recommendations.
Follow Us