Apple seeds: আপেলের বীজ পেটে গেলে কতটা ক্ষতি হতে পারে জানেন?

Healthy diet: আপেলের বীজ গিলে ফেলেছেন ভুল করে? এই বীজের মধ্যে লুকিয়ে থাকা সায়ানাইড মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। কিন্তু ঠিক কতটা বীজ পেটে গেলে হার্ট ও মস্তিষ্ক অচল হতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

Sep 25, 2026 | 1:02 PM

1 / 8
চিকিৎসকেরা রোজ আপেল খাওয়ার পরামর্শ দিলেও এর বীজে কিন্তু মারাত্মক বিপদ লুকিয়ে রয়েছে। শ্রীদেবী অভিনীত 'মম' ছবিতেও খুনের ছক কষতে এই আপেলের বীজ ব্যবহার করা হয়েছিল। এখন প্রশ্ন হল, ভুলবশত এই বীজ পেটে চলে গেলে ঠিক কী হতে পারে? Unsplash

চিকিৎসকেরা রোজ আপেল খাওয়ার পরামর্শ দিলেও এর বীজে কিন্তু মারাত্মক বিপদ লুকিয়ে রয়েছে। শ্রীদেবী অভিনীত 'মম' ছবিতেও খুনের ছক কষতে এই আপেলের বীজ ব্যবহার করা হয়েছিল। এখন প্রশ্ন হল, ভুলবশত এই বীজ পেটে চলে গেলে ঠিক কী হতে পারে? Unsplash

2 / 8

গবেষণায় দেখা গিয়েছে, আপেলের বীজের মধ্যে অত্যন্ত ক্ষতিকারক একটি রাসায়নিক উপাদান মজুত থাকে। এই বীজে থাকা অ্যামিগডালিন নামক যৌগটি মানুষের শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। কাঠবাদাম বা চেরি ফলের বীজেও কখনও কখনও এই ধরনের বিষাক্ত যৌগের খোঁজ মেলে। Unsplash

3 / 8

আপেলের বীজ ভালো করে চিবিয়ে খেলে পেটের ভিতরে গিয়ে তা হজমের সময় ভাঙতে শুরু করে। এই ভাঙনের ফলেই প্রাণঘাতী হাইড্রোজেন সায়ানাইড নামক একটি বিষাক্ত রাসায়নিক তৈরি হয় শরীরে। এই সায়ানাইড রক্তে মিশলে শরীরের মারাত্মক ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে। Unsplash

4 / 8

সায়ানাইড একটি অত্যন্ত ভয়ানক বিষ যা দ্রুত শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে বিকল করে দেয়। এর প্রভাবে মানুষের হার্ট এবং মস্তিষ্কের কাজকর্ম সম্পূর্ণ রূপে স্তব্ধ হয়ে যেতে পারে। এমনকি শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়ে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। Unsplash

5 / 8

মাত্রারিক্ত সায়ানাইড শরীরে প্রবেশ করলে মানুষ দ্রুত কোমায় চলে যেতে পারেন। সঠিক সময়ে চিকিৎসা না হলে এই বিষের প্রভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। Unsplash

6 / 8

তবে চিকিৎসকদের মতে, দু-একটা বীজ ভুল করে গিলে ফেললে আতঙ্কের কোনও কারণ নেই। আস্ত বীজ গিলে ফেললে তা থেকে শরীরে বিষক্রিয়া হওয়ার খুব একটা আশঙ্কা থাকে না। Unsplash

7 / 8

প্রায় এক কাপ আপেলের বীজ একসঙ্গে চিবিয়ে খেলেই এই বিপদ ঘটার সম্ভাবনা থাকে। সাধারণ জীবনে এমনটা ঘটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। Unsplash

8 / 8

আপেলের খোসায় প্রচুর ফাইবার থাকে যা শরীরের জন্য দারুণ উপকারী। তাই আপেল খাওয়ার আগে সতর্কতার সঙ্গে ভিতরের সব কটি বীজ ফেলে দেওয়াই বুদ্ধিমানের কাজ। অযথা ভয় না পেয়ে রোজকার ডায়েটে নির্দ্বিধায় এই স্বাস্থ্যকর ফলটি রাখতে পারেন। Unsplash

Loading...
Unable to load recommendations.
Follow Us