
কর্মচারীর অধিকার রক্ষা ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে এই দুই দিনের আন্দোলনের মূল লক্ষ্য নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে AISBISF । (Pic - Gemini AI)

এই ধর্মঘটের ডাক দিয়েছে 'অল ইন্ডিয়া স্টেট্ ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন' বা AISBISF। মূলত 'ওয়ার্কম্যান' ক্যাটাগরির কর্মীরা তাদের অভিযোগ ও চুক্তি বাস্তবায়নের দাবিতে এই কর্মবিরতিতে অংশ নেবেন। (Pic - Gemini AI)

ফেডারেশনের মূল দাবি হল, মেসেঞ্জার ও সশস্ত্র রক্ষী পদে নতুন নিয়োগ। এছাড়াও পর্যাপ্ত কর্মী নিশ্চিত করা ও স্থায়ী পদের কাজ চুক্তিতে করানো বন্ধ করা। (Pic - Gemini AI)

এনপিএস (NPS) কর্মীদের পেনশন ফান্ড ম্যানেজার পরিবর্তনের সুযোগ দেওয়ার দাবি উঠেছে। পাশাপাশি, ২০১৯ সালের পর নিয়োগপ্রাপ্ত কর্মীদের জন্য 'ইন্টার সার্কেল ট্রান্সফার' চালু করার বিষয়টি উঠে এসেছে। (Pic - Gemini AI)

১২তম দ্বিপাক্ষিক চুক্তিতে সবার বেতন ১৭% বৃদ্ধির কথা বললেও কর্মকর্তাদের বিশেষ ভাতার কারণে তা ২২% হয়েছে। কিন্তু সাধারণ কর্মীদের বেতন বৃদ্ধি হয়নি। এরফলে বেতন বৈষম্যের অভিযোগ ওঠা শুরু হয়েছে। (Pic - Gemini AI)

AISBISF- এর মতে, কর্মীদের কয়েক দশক ধরে অর্জন করা অধিকার কেড়ে নেওয়া হয়েছে। চুক্তিতে যা কথা দেওয়া হয়েছিল, সেসব কিছুই হচ্ছে না। এছাড়াও কর্মীদের মধ্যেও বাড়ছে অসন্তোষ। (Pic - Gemini AI)

২০২৬ সালের আগামী ২৫ ও ২৬ মে স্টেটস ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মীরা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘটের আগে ৫ মে থেকে ধারাবাহিক আন্দোলন শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে লাঞ্চের সময় বিক্ষোভ, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং, প্রেস মিট ইত্যাদি। (Pic - Gemini AI)

আন্দোলনের পরবর্তী ধাপে ১১ মে জেলা সদর দফতরে কেন্দ্রীয় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এরপর ১৮ মে সব প্রশাসনিক কেন্দ্রে ধর্ণা কর্মসূচি পালন করা হবে। (Pic - Gemini AI)

দাবি আদায়ের লক্ষ্যে ১৯ মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও ২১ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্মারকলিপি পেশ করা হবে। দাবি না পূরণ হলে নির্দিষ্ট দিনেই হবে বিশাল ধর্মঘট। (Pic - Gemini AI)