ঘুম ভাঙলেই ফোনে চোখ? অজান্তেই নিজের বিপদ ডেকে আনছেন না তো!

ভোরবেলা ঘুম থেকে উঠেই কি ফোনের স্ক্রিনে মজে থাকেন? বিশেষজ্ঞরা বলছেন, এই 'সিক্স এ.এম ফোন রুল' আপনার মস্তিষ্কের স্বাভাবিক কাজ করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে। কীভাবে এই মরণফাঁদ থেকে বাঁচবেন? জেনে নিন এই ফটোস্টোরিতে।

Apr 26, 2026 | 5:49 PM

1 / 8
অ্যালার্ম বাজতেই কি আপনার হাত চলে যায় স্মার্টফোনের দিকে? এক চোখ খোলা রেখে স্ক্রল করতে শুরু করেন নোটিফিকেশন? এই অভ্যাসটিকেই বিশেষজ্ঞরা বলছেন ভয়ংকর 'সিক্স এ.এম ফোন রুল'। Free Pik

2 / 8
ঘুম থেকে ওঠার ঠিক পরেই আমাদের মস্তিষ্ক অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে। ঠিক সেই সময়েই তথ্যের পাহাড় মনের ওপর চাপ সৃষ্টি করে। ফলে দিন শুরু হওয়ার আগেই আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন।  Free Pik

3 / 8
সকালে ফোন দেখার ফলে আপনার মস্তিষ্ক 'রিয়াক্টিভ'হয়ে ওঠে। অর্থাৎ দিনটি আপনার নিয়ন্ত্রণে নয়, বরং অন্যের মেসেজ বা নোটিফিকেশনের ওপর নির্ভর করে শুরু হয়। এতে সৃজনশীলতা মারাত্মকভাবে কমে যায়।  Free Pik

4 / 8
গবেষণা বলছে, এই অভ্যাসের ফলে সারাদিন কাজে মনোযোগ দিতে সমস্যা হয়। অকারণ অস্থিরতা এবং উদ্বেগ বা স্ট্রেস ধীরে ধীরে বাড়তে থাকে। যা আপনার মানসিক স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী ক্ষতি করে।  Free Pik

5 / 8
সকাল সকাল নেতিবাচক খবর বা সোশ্যাল মিডিয়ার তুলনা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। নিজের অজান্তেই আপনি অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা করে বিষণ্ণ বোধ করতে শুরু করেন। যা আপনার মুড নষ্ট করার জন্য যথেষ্ট।  Free Pik

6 / 8
শরীরের স্বাভাবিক প্রয়োজনগুলো এই অভ্যাসের কারণে উপেক্ষিত থেকে যায়। জলপান করা, হাত-পা স্ট্রেচ করা বা একটু শান্তভাবে নিঃশ্বাস নেওয়ার সময়টুকুও ফোন কেড়ে নেয়। ফলে শরীরের জৈবিক ছন্দ বিঘ্নিত হয়।  Free Pik

7 / 8
বিশেষজ্ঞরা বলছেন, ঘুম থেকে ওঠার অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ফোন ছোঁবেন না। এই সময়টুকু তোলা থাক আপনার নিজের জন্য। একটু ব্যায়াম করুন বা শান্ত হয়ে বসে দিনের পরিকল্পনা করুন।  Free Pik

8 / 8
আপনার দিনটি আপনার নিজের নিয়ন্ত্রণে শুরু হওয়া প্রয়োজন। ফোন বা সোশ্যাল মিডিয়া যেন আপনার মানসিক শান্তির নিয়ন্ত্রক না হয়ে ওঠে। আগামিকাল থেকেই বদলে ফেলুন এই অভ্যাস, সুস্থ রাখুন আপনার মস্তিষ্ক।  Free Pik

Follow Us