
বিএমডব্লিউ বিশ্বের অন্যতম পরিচত একটি গাড়ির ব্র্যান্ড। এর লোগো দেখেই অনেকে গাড়ি চিনতে পারেন। কিন্তু বিএমডব্লিউ নামের পুরো অর্থ কী, তা অনেকেরই অজানা। এই ৩টি অক্ষরের পিছনে রয়েছে জার্মানির ইতিহাস ও ইঞ্জিন তৈরির গল্প। (Credit- Getty Images)
অনেকে মনে করেন, বিএমডব্লিউ প্রথম থেকেই গাড়ি তৈরি করত। কিন্তু বাস্তবে সংস্থার শুরুর দিকে প্রধান কাজ ছিল বিমান ইঞ্জিন তৈরি করা। বিংশ শতাব্দীর গড়াতে বিমান প্রযুক্তির উন্নতির সময় এই সংস্থা ইঞ্জিন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। (Credit- Getty Images)
১৯১৬ সালে জার্মানিতে বিএমডব্লিউ র যাত্রা শুরু হয়। সেই সময় ইউরোপে প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ের দ্রুত উন্নতি হচ্ছিল। বিমান ইঞ্জিন তৈরির মাধ্যমে সংস্থাটি নিজের পরিচিতি গড়ে তোলে। পরবর্তী সময়ে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে যায় বিএমডব্লিউ। (Credit- Getty Images)
প্রথম বিশ্বযুদ্ধের পর বিমান ইঞ্জিনের তৈরির ক্ষেত্রে নানা বিধিনিষেধ আসে। ফলে কোম্পানিকে নিজেদের ব্যবসায় পরিবর্তন আনতে হয়। এরপর সংস্থাটি মোটরবাইক তৈরির দিকে মন দেয়। ধীরে ধীরে মোটরবাইকের বাজারেও নিজেদের পরিচিতি বাড়ায় এই সংস্থা। (Credit- Getty Images)
বাইকের পর গাড়ি তৈরির ব্যবসাতে নামে বিএমডব্লিউ। সময়ের সঙ্গে সংস্থাটি বিলাসবহুল গাড়ি ও উন্নত প্রযুক্তির গাড়ির জন্য পরিচিত হয়ে ওঠে। বর্তমানে পেট্রল, ডিজেল ও বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি মোটরবাইকও তৈরি করে বিএমডব্লিউ। (Credit- Getty Images)
বিএমডব্লিউর পুরো নাম Bayerische Motoren Werke। ইংরেজিতে এর নাম Bavarian Motor Works। এটি আসলে বাভারিয়ান অঞ্চলের মোটর তৈরির কারখানা। নামটির মধ্যেই জন্মস্থান ও ইঞ্জিন তৈরির কাজের পরিচয় রয়েছে। (Credit- Getty Images)
বাভারিয়া জার্মানির দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। বিএমডব্লিউ-র জন্ম এই অঞ্চলেই। তাই সংস্থা নামের মধ্যে বাভারিয়ার উল্লেখ রয়েছে। এই নাম শুধু একটি ব্র্যান্ড নয়, বরং সংস্থার শিকড় ও ইতিহাসকে তুলে ধরে। (Credit- Getty Images)
বিএমডব্লিউ বর্তমানে সারা বিশ্বে পরিচিত একটি ব্র্যান্ড। বেশিরভাগ মানুষ সংস্থাটিকে এই ৩টি অক্ষরেই চেনেন। কিন্তু Bavarian Motor Works নামটি মনে করিয়ে দেয়, কিভাবে জার্মানির বাভারিয়া অঞ্চলে ইঞ্জিন তৈরির কাজ থেকে শুরু হয়েছিল এই সংস্থার যাত্রা। (Credit- Getty Images)