
কালীপুজোর দিন অনেকেই উপোস করেন। দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর হঠাৎ বেশি খাবার খেলে অস্বস্তি হতে পারে। তাই উপোস ভাঙার সময় ধীরে ধীরে খাবার খাওয়া জরুরি। প্রথমেই হালকা খাবার দিয়ে শুরু করুন, যাতে আপনার শরীর সময় পায়। (Credit - AI TOOL)
উপোস ভাঙার পর প্রথমে ডাবের জল পান করতে পারেন। এতে থাকা পটাশিয়ামসহ বিভিন্ন ইলেক্ট্রোলাইট শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দীর্ঘক্ষণ জল না খেয়ে থাকলে অল্প অল্প করে জলপান করাও অত্যন্ত প্রয়োজনীয়। (Credit - AI TOOL)
উপোস ভাঙার সময় পেঁপে, কলা বা আপেলের মতো ফল খেতে পারেন। এই ফলগুলিতে রয়েছে বিভিন্ন ভিটামিন, খনিজ ও ফাইবার। এগুলি শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সাহায্য করে। তবে একসঙ্গে অনেকটা ফল খাবার দরকার নেই। (Credit - AI TOOL)
উপোস ভাঙার পর অল্প পরিমান টক দই খেতে পারেন। এতে রয়েছে প্রোটিন ও ক্যালসিয়াম। পাশাপাশি দিয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া হজমের স্বাস্থ্যের জন্য ভাল হতে পারে। তবে দুগ্ধজাত খাবারে সমস্যা থাকে দই এড়িয়ে চলুন। (Credit - AI TOOL)
দীর্ঘক্ষণ উপোসের পর পেট ভরাতে পাতলা মুগডালের খিচুড়ি বা হালকা স্যুপ খেতে পারেন। এগুলি তুলনামূলক সহজপাচ্য। অতিরিক্ত তেল, মশলা বা ঘি দিয়ে রান্না না করে শ্রেয়। (Credit - AI TOOL)
উপোস ভাঙার পরেই লুচি, কচুরি বা অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খাবেন না। পাশাপাশি একসঙ্গে অনেকটা মিষ্টি, চা-কফি বা ভারী খাবার এড়িয়ে চলুন। এতে পেটের অস্বস্তি ও হজমের সমস্যা হওয়ার আশঙ্কা কমতে পারে। (Credit - AI TOOL)
উপোসের পর অল্প অল্প করে খাবার খান ও পর্যাপ্ত জল পান করুন। মাথা ঘোরালে বা অতিরিক্ত দুর্বলতা হলে উপোস করবেন না। ডায়াবেটিস, কিডনির সমস্যা হলে বা অন্য অসুস্থতা হলে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। (Credit - AI TOOL)