Durga Puja: পুজোর মরসুমে পোশাকে থাকুক লাল, বলি নায়িকাদের লুক ট্রাই করতে পারেন

Navratri Colours: পুজো মানেই লালের আধিক্য। একই সঙ্গে চলছে নবরাত্রিও। বলি সেলেবদের দেখে ঠিক করে নিতে পারেন আপনার ফ্যাশন স্টেটমেন্ট।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 12, 2021 | 12:58 PM

1 / 7
মনীশ মালহোত্রার ডিজাইনার লাল সারারা পরেছেন ঐশ্বর্যা। গোল্ড এমব্রয়ডারি কুর্তা, ভারী কাজের ওড়না। হালকা জুয়েলারি এবং মানানসই মেকআপ বেছে নিতে পারেন নায়িকার মতোই।

মনীশ মালহোত্রার ডিজাইনার লাল সারারা পরেছেন ঐশ্বর্যা। গোল্ড এমব্রয়ডারি কুর্তা, ভারী কাজের ওড়না। হালকা জুয়েলারি এবং মানানসই মেকআপ বেছে নিতে পারেন নায়িকার মতোই।

2 / 7

আলিয়ার পরনে লাল প্রিন্টেড সারারা সেট। ভার্টিকাল শেপের সারারা প্যান্ট। সঙ্গে ম্যাচিং ব্লক প্রিন্টের ওড়না। পনিটেল এবং গোল্ড জুয়েলারিতে টিম আপ করেছেন তিনি। তবে নজর কেড়েছে কপালের ছোট্ট টিপ।

3 / 7

নবরাত্রির ফ্যাশনে বেছে নিতে পারেন ক্যাটরিনা কাইফের মতো হাফ শাড়িও। সঙ্গে সাধারণ ব্লাউজ। ভারী নেকলেসে সেজেছেন নায়িকা।

4 / 7

তারা সুতারিয়ার মতো বেছে নিতে পারেন আনারকলি। লাল এবং নীলের মিশেলে বেছে নিয়েছিলেন পোশাক। গত বছর দিওয়ালিতে এই পোশাক পরেছিলেন তারা। তবে আপনি পরতে পারেন নবরাত্রিতেও।

5 / 7

আপনি কুর্তা পায়জামায় স্বচ্ছন্দ হলে তাও বেছে নিতে পারেন। ঠিক যেমন করিনা কাপুর খান পরেছিলেন ফুল স্লিভ কামিজ। ভারী এমব্রয়ডারি কাজের এই কামিজ একেবারে ফেস্টিভ লুক দিতে তৈরি।

6 / 7

প্রিয়াঙ্কা চোপড়া বেছে নিয়েছেন ঘাগরা চোলি। ঘন লালের ডিজাইনার ঘাগরা পার্টি লুক দেবে। সঙ্গে থাকতে হবে ভারী গয়না এবং মানানসই মেকআপ।

7 / 7

বিয়ের পর এই লুকে দেখা গিয়েছিল দীপিতা পাড়ুকোনকে। অফ হোয়াইট কুর্তার সঙ্গে লাল ডিজাইনার বেনারসি চাদর ক্যারি করেছিলেন তিনি। এমন ডিজাইনার ওড়না একেবারে বদলে দেবে আপনার লুক।

Loading...
Unable to load recommendations.
Follow Us