
ভরা বর্ষায় আকাশে মেঘের ঘনঘটা আর একনাগাড়ে বৃষ্টিতে সূয্যিমামা একেবারে উধাও। কাদা-জল লেগে জামাকাপড় কাচা হলেও রোদের অভাবে দিনের পর দিন ভেজা কাপড় ঝুলতে থাকে বারান্দায়। ফলে শুকনো তো দূরের কথা, পোশাক থেকে সোঁদা দুর্গন্ধ বার হতে শুরু করে এবং কাপড় নষ্ট হয়। Getty Images
রোদের অনুপস্থিতি কাটাতে দারুণ কাজ করে পুরনো খবরের কাগজ। ভেজা কাপড় কাচার পর তা খবরের কাগজে মুড়িয়ে চেপে ধরলে অতিরিক্ত জল কাগজ শুষে নেয়। বিশেষ করে মোজা, রুমাল বা অন্তর্বাসের মতো ছোট কাপড়ের ভেজা ভাব কাটাতে এই টোটকা অত্যন্ত কার্যকরী। Getty Images
জরুরি দরকারে পোশাক দ্রুত শোকানোর অন্যতম উপায় হল হেয়ার ড্রায়ার। ভেজা জামাটি খুব ভাল করে চিপে অতিরিক্ত জল বার করে নেওয়ার পর হেয়ার ড্রায়ারের ব্লো এয়ার ব্যবহার করলে কাপড় ঝটপট শুকিয়ে যায়। তবে খেয়াল রাখবেন, কাপড়ের একই জায়গায় বেশিক্ষণ ড্রায়ার ধরে রাখলে তা পুড়ে যেতে পারে। Getty Images
স্যাঁতসেঁতে জামাকাপড়ের আর্দ্রতা কাটাতে ইস্ত্রি ব্যবহারের বিকল্প নেই। তবে ভেজা কাপড়ের ওপর সরাসরি ইস্ত্রি না চালিয়ে, তার ওপর একটি শুকনো সুতির সুতি বা সুতির তোয়ালে বিছিয়ে তারপর আয়রন করুন। এতে কাপড়ের কোনও ক্ষতি না হয়েই ভেজা ভাব নিমেষে উধাও হবে। Getty Images
ঘরের ভেতরে কাপড় মেলা হলে বাতাস ভারী হয়ে ঘরে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়। এই সমস্যা এড়াতে ঘরের কোণে কয়েকটি খবরের কাগজ দলা পাকিয়ে বা স্তুপ করে রেখে দেওয়া ভালো। খবরের কাগজ ঘরের অতিরিক্ত আর্দ্রতা ও ময়েশ্চার দ্রুত টেনে নিয়ে ঘর শুষ্ক রাখতে সাহায্য করে। Getty Images
ওয়াশিং মেশিনের ড্রায়ার ব্যবহার করলে কাপড় দ্রুত শুকায়, কিন্তু ভারী জিন্স শোকানো কঠিন। মোটা জিন্সের জল ঝরাতে একটি শুকনো তোয়ালে দিয়ে জিন্সটি পেঁচিয়ে ভালো করে চেপে নিন। এরপর স্পিন ড্রায়ারে দিয়ে বেশি তাপে ১০-১৫ মিনিট রাখলে মোটা কাপড়ও খটখটে হয়ে যাবে। Getty Images
রাতে ফ্যানের হাওয়ায় জামাকাপড় শোকানো বেশ সহজ ও কার্যকর পদ্ধতি। ফ্যানের নীচে দড়ি বা ক্লোথ র্যাক বসিয়ে কাপড় মেলে দিন এবং ঘরের অন্তত একটি জানালা খোলা রাখুন। ঘরে বাতাস চলাচলের জায়গা থাকলে সোঁদা গন্ধ হবে না এবং সারারাত ফ্যান চললে সকালে কাপড় শুকিয়ে যাবে। Getty Images
পোশাক কাচার শেষ ধাপে জলের সঙ্গে কিছুটা ভিনিগার বা বেকিং সোডা মিশিয়ে নিলে কাপড়ে জীবাণু বা স্যাঁতসেঁতে গন্ধ জমাট বাঁধে না। এ ছাড়া জামাকাপড় দড়িতে মেলার সময় একটার সঙ্গে অন্যটার দূরত্ব বজায় রাখুন, যাতে বাতাস সহজে চলাচল করতে পারে। Getty Images