কনুইয়ের জেদি কালচে দাগ দূর হবে নিমেষে! ট্রাই করুন এই ঘরোয়া টোটকা

অধিকাংশ মানুষই ত্বকের যত্নে মুখকে প্রাধান্য দিলেও কনুইয়ের কথা ভুলে যান। এর ফলে ঘর্ষণ ও অবহেলায় কনুই কালো হয়ে যায়। জেনে নিন সহজ ঘরোয়া উপায় যা আপনার কনুইয়ের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনবে দ্রুত।

Apr 07, 2026 | 2:33 PM

1 / 8
একটি লেবু মাঝখান থেকে কেটে তার ওপর সামান্য চিনি ছড়িয়ে দিন। এই মিশ্রণটি কনুইতে ১০ মিনিট ধরে হালকা হাতে ঘষুন। এটি ত্বকের মৃত কোষ সরিয়ে কনুইয়ের কালো ভাব দ্রুত কমিয়ে দিতে সাহায্য করে। Free pik

2 / 8
এক চামচ পেট্রোলিয়াম জেলির সঙ্গে অর্ধেক চা-চামচ হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার কনুইতে পর্যাপ্ত পরিমাণে মেখে রাখুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালচে ভাব দূর হয়ে ত্বক নরম হয়। Free pik

3 / 8
এক চা-চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। মিশ্রণটি কনুইতে লাগিয়ে অন্তত ২-৩ মিনিট ধরে আলতোভাবে মালিশ করুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেললে তফাত নিজের চোখেই দেখতে পাবেন। Free pik

4 / 8
কমলালেবুর শুকনো খোসা গুঁড়ো করে তার সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি কনুই ও হাঁটুতে লাগিয়ে রাখুন এবং ২ মিনিট মালিশ করুন। তেলটি ত্বকে শোষিত হওয়ার পর অতিরিক্ত খোসাগুলি কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। Free pik

5 / 8
ফেলে দেওয়া কলার খোসাও আপনার কনুইয়ের উজ্জ্বলতা ফেরাতে পারে। কনুইয়ের ওপর সামান্য বেকিং সোডা ছড়িয়ে কলার খোসার ভেতরের অংশ দিয়ে ঘষুন। এতে থাকা প্রাকৃতিক উপাদান জেদি কালো দাগ দূর করতে সাহায্য করে। Free pik

6 / 8
টক দইয়ের সঙ্গে এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এটি নিয়মিত কনুইয়ে মাখলে ত্বকের গভীরে জমে থাকা ময়লা দূর হয়। এছাড়া এই প্যাকটি ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকর। Free pik

7 / 8
প্রতিদিন রাতে ঘুমানোর আগে কনুইতে অ্যালোভেরা জেল অথবা নারকেল তেল মাখার অভ্যাস গড়ে তুলুন। এটি ত্বকের শুষ্কতা কমিয়ে রুক্ষ ভাব দূর করে। নিয়মিত ব্যবহারে কনুইয়ের চামড়া নরম ও উজ্জ্বল হয়ে ওঠে। Free pik

8 / 8
আখরোটের খোসা গুঁড়ো করে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। দিনে অন্তত কয়েকবার এই মিশ্রণটি দিয়ে কনুই ও হাঁটুতে ভালো করে মালিশ করুন। এক সপ্তাহের মধ্যেই ত্বকের বর্ণে চোখে পড়ার মতো পরিবর্তন লক্ষ্য করবেন। Free pik

Follow Us