Bollywood Celebrities at Ram Mandir: বিগ-বি, রজনীকান্ত থেকে আলিয়া-ক্যাটরিনা, রাম মন্দিরে বসেছে তারকার হাট, দেখুন ছবি

Ayodhya Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধন আজ। রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ জানানো হয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের। ডাক পেয়েছেন বলিউডের তারকারাও।

|

Jan 22, 2024 | 10:18 AM

1 / 15
রাম মন্দিরের উদ্বোধন আজ। রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ জানানো হয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের। ডাক পেয়েছেন বলিউডের তারকারাও।

রাম মন্দিরের উদ্বোধন আজ। রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ জানানো হয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের। ডাক পেয়েছেন বলিউডের তারকারাও।

2 / 15

সকালেই অযোধ্যায় এসে পৌঁছন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী ক্যাটরিনা কইফ। সোনালি রঙের ফয়েলের শাড়িতে দেখা যায় ক্যাটরিনাকে। ভিকি পড়েছেন সাদা রঙের কুর্তা।

3 / 15

অযোধ্যায় এসে পৌঁছেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাটও। সাদা ধুতি-পাঞ্জাবীতে দেখা যায় রণবীরকে। সবুজ রঙের শাড়়ি পড়েছেন আলিয়া।

4 / 15

'ধকধক গার্ল' মাধুরী দীক্ষিতও এসেছেন অযোধ্যায়। তাঁর সঙ্গে এসেছেন স্বামী ডঃ রাম নেনেও।

5 / 15

রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনীও। সকালেই তিনি রাম মন্দিরের উদ্দেশে রওনা দেন।

6 / 15

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানো যোগ দিতে এসেছেন সচিন তেন্ডুলকর।

7 / 15

গতকালই অযোধ্যায় এসে পৌঁছেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁকে একটি মন্দিরে ঝাড় দিতেও দেখা যায়।

8 / 15

রাম মন্দিরের উদ্বোধনে আসছেন অভিনেতা রজনীকান্ত। আসছেন রজনীকান্তের প্রাক্তন জামাতা ধনুশও।

9 / 15

রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত বিগ-বিও। সকালেই মুম্বই বিমানবন্দরে দেখা যায় তাঁকে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি অযোধ্যায় এসে পৌঁছবেন।

10 / 15

এসেছেন অভিনেতা জ্যাকি শ্রফ। সঙ্গে একটি গাছ এনেছেন তিনি।

11 / 15

ভোর হতেই অযোধ্যার উদ্দেশে রওনা দেন অভিনেতা আয়ুষ্মান খুরানাও।

12 / 15

রাম মন্দিরে এসে পৌঁছেছেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী।

13 / 15

চিরঞ্জীবীর সঙ্গেই এসেছেন আরেক অভিনেতা রাম চরণ।

14 / 15

সকালেই অযোধ্যায় এসে পৌঁছেছেন অনুপম খের। তিনি প্রথমে অযোধ্যার হনুমানগড়হী মন্দিরে পুজো দিতে যান।

15 / 15

রাম মন্দিরের উদ্বোধনে সামিল হবেন সস্ত্রীক রণদীপ হুডাও।

Loading...
Unable to load recommendations.
Follow Us