
ভারতে গ্রীষ্মকাল আর আম যেন সমার্থক। বাজারে এখন আমের মেলা। এই ফলের প্রতিটি অংশই যে রান্নায় ব্যবহার করা যায়, তা হয়তো অনেকেরই অজানা। আমের শাঁস, খোসা এমনকি আঁটি দিয়েও তৈরি হতে পারে জিভে জল আনা পদ। Free Pik

কাঁচা আমের শাঁস দিয়ে তৈরি চাটনি বা আচার মুখের স্বাদই পাল্টে দেয়। গ্রেট করা আম, কাঁচা লঙ্কা, আদা ও ভাজা মশলা মিশিয়ে চটজলদি চাটনি বানানো যায়। আবার সর্ষের তেল ও মশলা দিয়ে রোদে দিয়ে তৈরি করতে পারবেন আচার। Free Pik

প্রখর রোদে এক গ্লাস আম পানা শরীরে প্রশান্তি এনে দেয়। কাঁচা আমের পাল্প সেদ্ধ করে তাতে গুড়, বিট নুন আর পুদিনা পাতা মিশিয়ে তৈরি করুন পানীয়। এটি কেবল সুস্বাদু নয়, গরমের ক্লান্তি দূর করতেও দারুণ কার্যকর। Free Pik

দক্ষিণ ভারতীয় স্টাইলে পাকা আমের রস দিয়ে তৈরি করা যায় ‘আম রসম’। গোলমরিচ, তেঁতুল আর ডালের মিশ্রণে তৈরি এই হালকা টক-মিষ্টি কারি হজমে সাহায্য করে। এটি গরম ভাতের সঙ্গে খেতে যেমন ভালো, তেমনই স্বাস্থ্যের জন্যও উপকারি। Free Pik

আমের খোসা ফেলে না দিয়ে তা দিয়ে তৈরি করুন চচ্চড়ি বা রায়তা। সেদ্ধ করা খোসা জিরে, হিং ও আমচুর দিয়ে নেড়েচেড়ে নিলেই তৈরি চমৎকার সাইড ডিশ। ফাইবার সমৃদ্ধ এই পদটি স্বাদেও বেশ অতুলনীয় হয়। Free Pik

আঁটির গায়ে লেগে থাকা পাল্প দিয়ে গুজরাটি স্টাইলে তৈরি করা যায় ‘পাখি কেরি না গোতলা নু শাক’। আঁটিগুলো মশলা, গুড় ও তেঁতুলের সঙ্গে ফুটিয়ে ঘন গ্রেভি তৈরি করা হয়। ডাল বা তরকারিতে আমের আঁটি দিলে রান্নায় আসে এক অনন্য স্বাদ। Free Pik

পাকা আম দিয়ে লস্যি, কুলফি বা মিল্কশেক তো সবাই কম বেশি খেয়ে থাকেন। তবে নতুনত্ব আনতে আমের খোসা ও আঁটি চিনি দিয়ে ফুটিয়ে তৈরি করতে পারেন ‘ম্যাঙ্গো সিরাপ’। এটি কাস্টার্ড, জেলি বা সাধারণ সোডার স্বাদ বাড়িয়ে দিতে সাহায্য করে। Free Pik

আমের খোসা থেকে আঁটি পর্যন্ত ব্যবহার করলে অপচয় যেমন কমে, তেমনই খাওয়ার পাতেও আসে বৈচিত্র্য। এই গরমে আম খাওয়ার চিরাচরিত অভ্যেস বদলে ট্রাই করে দেখুন এই ঘরোয়া রেসিপিগুলো। আমের প্রতিটি অংশই হয়ে উঠবে আপনার রসনার তৃপ্তি। Free Pik