
এতদিন ধরে মনে করা হত আঙুলের ছাপ শুধু মানুষেরই থাকে। কিন্তু জানেন কি পৃথিবীতে এমন এক প্রাণী রয়েছে যার আঙুলের ছাপের সঙ্গে মানুষের হুবহু মিল পাওয়া যায়। এমনকি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করলেও এই দুই ছাপ আলাদা করা রীতিমতো কঠিন। Unsplash
প্রাণীটির কথা শুনে বাঁদর বা শিম্পাঞ্জি মনে হতে পারে, তবে আদতে তা নয়। সুদূর অস্ট্রেলিয়ার বাসিন্দা এই প্রাণীটির নাম হল কোয়ালা। তুলতুলে কান আর গোলাকার নাকের এই প্রাণী সারা দিন গাছে থাকতেই সবচেয়ে বেশি ভালোবাসে। Unsplash
মানুষের মতোই কোয়ালার আঙুলের ছাপেও নির্দিষ্ট কিছু রেখা আর খাঁজ দেখা যায়। এই রেখাগুলো মিলে আঙুলের ডগায় ঠিক মানুষের মতোই প্যাটার্ন বা লুপ তৈরি করে। বিজ্ঞানীরা খুব কাছ থেকে পরীক্ষা করে এমন অদ্ভুত মিল দেখে বারবার অবাক হয়েছেন। Unsplash
কোয়ালারা সাধারণত তাদের জীবনের বেশিরভাগ সময় গাছের ডালপালা আঁকড়ে কাটিয়ে দেয়। আঙুলের এই বিশেষ খাঁজগুলোই তাদের গাছের গুঁড়ি শক্ত করে ধরতে সাহায্য করে। মূলত প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই প্রাণীটির শরীরে এমন অবাক করা পরিবর্তন দেখা যায়। Unsplash
মানুষের আঙুলের ছাপ যেমন কোনও জিনিসের উপরিভাগ বুঝতে সাহায্য করে, কোয়ালাদের ক্ষেত্রেও ঠিক তাই। আঙুলের এই খাঁজগুলোর জন্যই তারা গাছের ডাল বা পাতা খুব সহজে আঁকড়ে ধরতে পারে। পাশাপাশি আঙুলের এই ছাপ তাদের স্পর্শের অনুভূতিও অনেকটাই বাড়িয়ে দেয়। Unsplash
বিজ্ঞানীদের মতে, মানুষ আর কোয়ালাদের আঙুলের এই প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে তৈরি হয়েছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘কনভারজেন্ট ইভোলিউশন’। সহজ কথায়, আলাদা প্রজাতির প্রাণী একই রকম পরিবেশে থাকতে শুরু করলে তাদের শরীরে এমন একই ধরনের বৈশিষ্ট্য ফুটে ওঠে। Unsplash
মানুষের আঙুলের ছাপের সঙ্গে কোয়ালার ছাপের ব্যাপক মিল থাকলেও, দুটো কিন্তু পুরোপুরি এক নয়। ছোট বা অস্পষ্ট ছাপ দেখলে একই রকম মনে হতে পারে। তবে যন্ত্র দিয়ে খুব খুঁটিয়ে দেখলে দুই ছাপের মধ্যে থাকা আসল পার্থক্য ঠিকই ধরা পড়ে। Unsplash
মানুষ হল প্রাইমেট বর্গের জীব, আর কোয়ালা হল থলিযুক্ত প্রাণী বা মারসুপিয়াল। দুই প্রাণীর বেড়ে ওঠার ধরন সম্পূর্ণ আলাদা হলেও, প্রকৃতির নিয়মে তাদের মধ্যে এই চমৎকার মিল তৈরি হয়েছে। প্রাণীজগতের এই অদ্ভুত রহস্য আজও সাধারণ মানুষকে রীতিমতো চমকে দেয়। Unsplash