Gold Price Drop: ১ লাখের নীচে নেমে গেল! সোনার দামে বিরাট ধস, একদিনেই প্রায় ৩০০০ টাকা সস্তা, এখন সোনা না কিনলে বড় মিস…

Gold Price Today: সোনার দামে বিরাট ধস। বছরের শুরুতে যেমন সোনার দাম বেড়েছিল, তেমনই বছরের শেষভাগে এসে হু হু করে কমছে সোনার দাম। এবং এই পতন অব্যাহতই রয়েছে। আজ, ২৫ নভেম্বরও বিরাট পতন হল সোনার দামে। বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। যারা নিজের জন্য বা অন্য কাউকে উপহার দেওয়ার জন্য সোনা কিনবেন ভাবছেন, তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ।

|

Nov 25, 2026 | 11:16 AM

1 / 8
সোনার দামে বিরাট ধস। বছরের শুরুতে যেমন সোনার দাম বেড়েছিল, তেমনই বছরের শেষভাগে এসে হু হু করে কমছে সোনার দাম। এবং এই পতন অব্যাহতই রয়েছে। আজ, ২৫ নভেম্বরও বিরাট পতন হল সোনার দামে।

সোনার দামে বিরাট ধস। বছরের শুরুতে যেমন সোনার দাম বেড়েছিল, তেমনই বছরের শেষভাগে এসে হু হু করে কমছে সোনার দাম। এবং এই পতন অব্যাহতই রয়েছে। আজ, ২৫ নভেম্বরও বিরাট পতন হল সোনার দামে।

2 / 8

বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। যারা নিজের জন্য বা অন্য কাউকে উপহার দেওয়ার জন্য সোনা কিনবেন ভাবছেন, তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এত সস্তায় আগামিদিনে আর সোনা পাওয়া যাবে কি না, তার গ্যারান্টি নেই। তাই এখনই সোনা কিনে রাখা উচিত। 

3 / 8

আজ, বুধবার ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৫৮০ টাকা। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৪৫৮ টাকা।

4 / 8

২৪ ক্যারেটের সোনার দামে একদিনেই আড়াই শতাংশ পতন হয়েছে। সোনার দাম ৩২২০ টাকা কমেছে গতকালের তুলনায়।

5 / 8

২২ ক্যারেটের সোনার দামও অনেকটাই কমেছে। আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৪২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ২০০ টাকা।

6 / 8

২২ ক্যারেট-কে পাকা সোনা বলা হয়। এই সোনা দিয়েই মূলত গহনা তৈরি হয়। ২২ ক্য়ারেটের সোনার একদিনেই ২৯৫০ টাকা দাম কমেছে।

7 / 8

 ২২ ক্যারেটের সোনা এক লাখ টাকার উপরে থাকলেও, ১৮ ক্যারেটের সোনার দাম এক লাখ টাকার নীচে নেমে গিয়েছে। আজ ১৮ ক্যারেটের সোনার দাম রয়েছে ৯৩ হাজার ৪৪০ টাকা।

8 / 8

একদিনেই ২ হাজার ৪১০ টাকা দাম কমেছে। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ৩৪৪ টাকা। অর্থাৎ ১০ হাজার টাকার নিচেই এখন সোনা পাওয়া যাচ্ছে। 

Loading...
Unable to load recommendations.
Follow Us