
কর্মব্যস্ত জীবনের কারণে বদলাচ্ছে খাদ্যাভাস। আর তা থেকেই শরীরে দেখা দিচ্ছে নানান রকম ওষুখ। হৃদরোগ, ওজন বৃদ্ধি, অনিদ্রা, স্ট্রোক, বিষণ্নতা, ডায়াবেটিস, ক্যান্সার থেকে শুরু করে মানসিক ব্যাধি।

আর এই সব কিছু থেকে মুক্তির উপায় খুঁজতে খুঁজতেও আপনি ক্লান্ত। কী খেলে কী কমবে, সেই দিকেই নজর দেন। কিন্তু তা সত্ত্বেও বেড়ে চলেছে আপনার ওজন।

চাটনি খেলে দেহের ওজন বাড়তে পারে। তবে এমন অনেক ফলের চাটনি রয়েছে, যেগুলি খেলে দেহের ওজন বাড়ে না, উল্টে কমতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও চিকিৎসা শাস্ত্রে ও সমীক্ষায় এমনই প্রমাণ মিলেছে। বলা যায়, চাটনি খেয়েই দ্রুত ওজন কমান

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, স্ট্রেস হরমোন আপনার ওজনকে একেবারেই কমতে দেয় না। ফলে দীর্ঘদিন ধরে যদি মানসিক চাপের মধ্যে দিয়ে গেলে বাড়তে পারে ওজন।

সেই সঙ্গে স্ট্রেস হরমোন আপনার শরীরে ডায়াবেটিস নিয়ে আসতে পারে। ইনসুলিনের মতো কর্টিসলও চর্বি বাড়ায়। কর্টিসল ইনসুলিনের মাত্রা বাড়ায় যা ওজন বাড়ায়।

এ কারণেই ঘুমের অভাবজনিত মানুষের মেদ বাড়ে। কারণ এটি কর্টিসলের মাত্রা বাড়ায়। মেডিটেশন, যোগব্যায়াম, ম্যাসাজ এবং ব্যায়াম করটিসলের মাত্রা কমায়।

আর এই স্ট্রেস হরমোনই শরীরে বাড়াতে পারে ঘাড় এবং কাঁধে ব্যথার মতো সমস্যা। কারণ এটি পেশীকে শক্ত করে, যার ফলে ব্যথা হয়। এমনকী এই ব্যথা দিনের পর দিন বাড়তেই থাকে।

পেশী শক্তি সময়ের সাথে সাথে হ্রাস পেতে পারে, কারণ কর্টিসল হরমোন প্রদাহ সৃষ্টি করতে পারে এবং আরও ব্যথার কারণ হতে পারে।