
আজকাল প্রায় প্রতিটা ঘরে ঘরেই কোনও না কোনও ব্যক্তির ফ্যাটি লিভার রয়েছে। প্রচুর মানুষ এই রোগে নিয়মিত আক্রান্ত হয়ে যান। কিন্তু লক্ষণ বুঝে উঠতে পারেন না অনেকেই।

প্রাথমিকভাবে এই রোগের লক্ষণ বুঝে উঠতে না পারলেও, অসুখ একটু এগিয়ে গিয়ে থাকলে অনেক সমস্যাই দেখা দিতে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে সতর্ক হতে হবে।

ফ্যাটি লিভার রোগটি আসলে কী? এতে লিভারে ফ্যাট জমে। সহজভাবে বলতে গেলে লিভারে জমে ট্রাইগ্লিসারাইডস। এবার ফ্যাট জমার কারণে লিভার নিজের কাজ ঠিকমতো করে উঠতে পারে না।

আর তারফলেই একটা সমস্যা দেখা যায়। তবে বুঝবেন কীভাবে যে আপনার শরীরেও বাসা বাঁধছে ফ্যাটি লিভার? বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে সাধারণত প্রাথমিক অবস্থায় কোনও লক্ষণই দেখা যায় না।

শরীরে এই রোগ বাড়তে শুরু করলে পেটের ডানদিকে ব্যথা, হজমে সমস্যা, অনেকে আবার গ্যাসও হয়। সেই সঙ্গে বমি বমিভাবও থাকে। তবে বহু ক্ষেত্রেই তেমন কোনও সমস্যা থাকে না।

একেবারেই খিদে পায় না। সব সময় পেট ভর্তি আছে, এমনটাই মনে হয়। সেই সঙ্গে প্রায়শই খাবার পরে বমি বমিভাব মনে হয়। এছাড়াও ফ্যাটি লিভারের ক্ষেত্রে খাবার হজম হতে সময় লাগে।

সারাক্ষণ ক্লান্ত মনে হয়। সারারাত ভাল করে ঘুমনোর পরেও সকালে ঘুম থেকে উঠে অনেকটাই ক্লান্তি বোধ হয়। সবসময় দুর্বল এবং ক্লান্ত হওয়াও ফ্যাটি লিভারের লক্ষণ।

এই রোগ থাকলে ফ্যাট জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। যেমন- তেল, মাখন, ঘি, বাইরের খাবার ইত্যাদি। এছাড়া বেশি উষ্ণতায় রান্না করা খাবার যেমন- চিপস জাতীয় খাবার খাওয়া যাবে না।