
যতটা সহজে লাফিয়ে লাফিয়ে ওজন বাড়ে। ততটা সহজে কিন্তু একাবারেই কমে না। ফলে দিনের পর দিন ডায়েট করে প্রিয় খাবারগুলোকে ছেড়ে থাকতে হয়।

তারপরে তো ঘাম ঝরানো ব্যায়াম আছেই। তারপরে গিয়ে একটু ওজন কমে। আর ওয়েট মেশিনের দিকে তাকিয়ে আপনার হতাস হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।

এই সব কিছুর সঙ্গে আপনাকে রোজের রুটিনে কয়েকটা পরিবর্তন আনতে হবে। তাহলেই আপনি খুব সহজে ওজন কমিয়ে ফেলতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক।

প্রথমেই হল ব্রেকফাস্ট না খাওয়া। বহু মানুষই এই ভুলটা করেন। রোগা হওয়ার আশায় দিনের পর দিন সকালের খাবার না খেয়ে থাকেন। আর এতেই হয় বিপদ।

সকালে খাবার হল দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। ব্রেকফাস্টে সব সময় প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন। এতে অনেকক্ষণের জন্য পেট ভরা থাকে।

ফলে বারবার খিদে পায় না। ডিম, স্প্রাউট, চিলা, ছোলার সালাদ, পনির পরোটা সবই স্বাস্থ্যকর খাবার। আর এগুলি সবই ব্রেকফাস্টের জন্য ভাল।

সকালে ঘুম থেকে উঠেই বেশ অনেকটা জল খেয়ে নিন। আপনি চাইলে হালকা গরম জল খেতেই পারেন। এতে পেট পরিষ্কার থাকার পাশাপাশি ওজনও কমে।

গরম জলে যদি চান তাহলে একটু লেবুর রস আর মধু দিতেই পারেন। তবে অনেকেরই সকালে লেবুর রসে অ্যাসিডিটি হয়ে যায়, সেক্ষেত্রে না দেওয়াই ভাল।