IPL 2022: ধোনি-দু’প্লেসি… ছবিতে দেখুন আসন্ন আইপিএলের বয়স্ক ৫ ক্রিকেটারকে

বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা সেটা প্রমাণিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মঞ্চে। শনিবার (২৬ মার্চ) শুরু হচ্ছে এ বারের আইপিএল। তাতে একাধিক ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে ৪০ ও তার কাছাকাছি বয়সের ক্রিকেটারদের। ছবিতে দেখুন আইপিএল ২০২২-এর সবচেয়ে বেশি বয়সের ৫ ক্রিকেটারদের...

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 25, 2022 | 10:11 AM

1 / 5
মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) - চেন্নাই সুপার কিংসের সদ্য প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বয়স ৪০ বছর। আইপিএল ২০২২-এর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তিনি। ধোনি এবছরই শেষবারের মতো আইপিএলে খেলবেন বলে মনে করা হচ্ছে।

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) - চেন্নাই সুপার কিংসের সদ্য প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বয়স ৪০ বছর। আইপিএল ২০২২-এর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তিনি। ধোনি এবছরই শেষবারের মতো আইপিএলে খেলবেন বলে মনে করা হচ্ছে।

2 / 5

ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) - গুজরাট টাইটান্সের উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহার বয়স ৩৭ বছর। আইপিএলের আগের ১৪ টি মরসুমে তিনি ১৩৩টি আইপিএল ম্যাচে খেলেছেন।

3 / 5

ফাফ দু'প্লেসি (Faf Du Plessis) - দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নতুন অধিনায়ক ফাফ দু'প্লেসির বয়স ৩৭ বছর। আইপিএল 2022 মেগা নিলামে দু'প্লেসিকে আরসিবি ৭ কোটি টাকায় কিনেছে।

4 / 5

মহম্মদ নবি (Mohammad Nabi) - আফগানিস্তান ও কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার মহম্মদ নবির বয়স ৩৭ বছর। ২০১৭ সাল থেকে আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন নবি। গত মরসুমে তিনি সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন।

5 / 5

ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) - চেন্নাই সুপার কিংস ও ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর বয়স ৩৮ বছর। ব্রাভো এখনও পর্যন্ত ১৫১ টি আইপিএল ম্যাচে খেলে ১৫৩৭ রান করেছেন। এবং ১৬৭টি উইকেট নিয়েছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us