
স্বচ্ছ মোবাইল কভার সাধারণত সিলিকন বা টিপিইউ উপাদান দিয়ে বানানো বলে এটি ট্রান্সপারেন্ট হয়। হাতের ঘাম, শরীরের তেল, ধুলোবালি, সূর্যরশ্মি - সবকিছু এর সংস্পর্শে আসে ও পলিমারের ভেতর রাসায়নিক পরিবর্তন ঘটে। এর ফলেই কভারের স্কিনের ক্ষতি হয় ও উজ্জ্বল স্বচ্ছ কভারের রং বদলে নোংরা ও হলুদ রং ধারণ করে। (Credit - Getty Images)
কভার পরিষ্কারের প্রধান উপাদান হিসেবে সাধারণ সাদা টুথপেস্ট ব্যবহার করতে পারেন। কভারের ওপর কিছুটা পেস্ট লাগিয়ে নিন। এরপর একটি পুরোনো ব্রাশ জলে ভিজিয়ে কভারে জোরে জোরে ঘষুন। এতে কভারের উপরের জমে থাকা তেলতেলে ভাব ও বাইরের আলগা ময়লা উঠে যায়। (Credit - Getty Images)
জেদি দাগ দূর করতে বেকিং সোডা অত্যন্ত কার্যকরী। ভেজা কভারের গায়ে কিছুটা বেকিং সোডা ভাল করে ছড়িয়ে দিন। এরপর টুথব্রাশ দিয়ে শক্তভাবে বেশ কিছুক্ষন ঘষুন। সোডা ঘষার ফলে এই উপাদান কভারের গায়ের হলুদ ছোপ উঠে যায়। ঘষা শেষে সাধারণ জল দিয়ে কভার পরিষ্কার করে ধুয়ে ফেলুন। (Credit - Getty Images)
একটি গামলাতে কিছুটা ঈষদুষ্ণ গরম জল নিয়ে তাতে বাসন মাজার লিকুইড সাবান ও ২ চামচ ভিনিগার মেশান। কভারটি এই মিশ্রনে আধ ঘন্টার জন্য ফেলে দিন। ভিনিগারের অম্লীয় গুণ প্লাস্টিকের তেলের আস্তরণ তুলে ফেলতে সাহায্য করে। এরপর ব্রাশ দিয়ে কভারটি ঘষে পরিস্কার জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। (Credit - Getty Images)
হাতের তেলের কারণে কভার চটচটে হয়ে গেলে আইসোপ্রোপাইল অ্যালকোহল বা সাধারণ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। একটি পরিস্কার সুতির কাপড়ে বা তুলোয় কিছুটা স্যানিটাইজার নিয়ে কভারের ভিতর ও বাইরে ভাল করে ঘষে মুছে নিন। এটি জীবাণু ধ্বংস করার পাশাপাশি কভারের তেলতেলে ভাব এক নিমেষেই পুরোপুরি দূর করে। (Credit - Getty Images)
একটি প্লাস্টিকের বাটিতে হাইড্রোজেন পারঅক্সাইড ঢেলে কভারটি সম্পূর্ণ ডুবিয়ে রাখুন। এরপর পাত্রটি সরাসরি রোদে দুই ঘন্টার জন্য রেখে দিন। সূর্যের ইউভি রে ও পারক্সাইডের বিক্রিয়া কভারের ভেতর আটকে থাকা গভীর হলুদ দাগ অনেকটা হালকা করতে সাহায্য করে। (Credit - Getty Images)
কভার পরিষ্কারের পর তা অবশ্যই একটি নরম ও শুকনো কাপড় দিয়ে ভাল করে মুছে নিতে হবে। ভেতরে একটুও জল থাকলে ফোনের ময়েশ্চার ঢুকে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। কভারটি হালকা জায়গায় শুকোতে দিন। (Credit - Getty Images)
বাইরের তেলের ময়লা পরিস্কার করা গেলেও প্লাস্টিকের ভেতরের রাসায়নিক ক্ষয়ের কারণে হওয়া হলুদ ভাব পুরোপুরি নতুনের মতো পরিস্কার করা প্রায় অসম্ভব। কোনও ঘরোয়া উপায়েই এটি ১০০% আগের অবস্থায় ফেরে না। কভারটি অতিরিক্ত শক্ত ও হলুদ হয়ে গেলে পরিবর্তন করে একটি নতুন কভার নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। (Credit - Getty Images)