
প্রতিদিনের রান্নায় সামান্য কিছু ভুলের কারণে অজান্তেই বেশি খরচ হচ্ছে এলপিজি গ্যাস। ফলে মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যাচ্ছে সিলিন্ডার। তবে রান্নার পদ্ধতিতে কয়েকটি ছোট পরিবর্তন আনলেই গ্যাসের অপচয় কমানো সম্ভব। (Credit - AI TOOL)
অনেকেই দ্রুত রান্না করার জন্য সবসময় গ্যাসের আঁচ বেশি রাখেন। কিন্তু এতে পাত্রের পাশ দিয়ে তাপ বেরিয়ে যায়। প্রয়োজন অনুযায়ী মাঝারি বা কম আঁচে রান্না করলে সিলিন্ডারের খরচ কমানো সম্ভব। (Credit - AI TOOL)
গ্যাস জ্বালিয়ে তারপর সবজি কাটা, মশলা তৈরি কিংবা অন্যান্য উপকরণ গোছানোর অভ্যাস বদলান। এতে অকারণে দীর্ঘক্ষণ বার্নার জ্বলে থাকে। তাই গ্যাস জ্বালানোর আগেই সবজি কেটে, মশলা সাজিয়ে ও রান্নার পাত্র প্রস্তুত করে রাখুন। (Credit - AI TOOL)
অনেকেই রান্নার সময় হাঁড়ি বা কড়াই খোলা রাখেন। এতে তাপ ও জ্বলীয় বাষ্প দ্রুত বেরিয়ে যায় ও খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে। ডাল, সবজি বা জল ফোটানোর সময় প্রয়োজন অনুযায়ী ঢাকনা ব্যবহার করলে রান্নার সময় ও গ্যাসের খরচ কমতে পারে। (Credit - AI TOOL)
ছোলা জাতীয় কোনও ডাল রান্নার আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। এতে সেগুলি তুলনামূলক দ্রুত সিদ্ধ হয়। ফলে রান্নার সময় কম ব্যয় হয় ও এলপিজি গ্যাসের ব্যবহারও কমানো সম্ভব হয়। (Credit - AI TOOL)
বার্নারের ছিদ্রে ময়লা বা খাবারের কণা জমে থাকলে আগুন ঠিকমতো বেরোতে পারে না। তাই নিয়মিত বার্নার পরিষ্কার রাখা জরুরি। পাশাপাশি রান্নার পাত্রের আকার অনুযায়ী সঠিক বার্নার ব্যবহার করুন, যাতে আগুন পাত্রের বাইরে ছড়িয়ে না পড়ে। (Credit - AI TOOL)
অতিরিক্ত আঁচ, অপ্রয়োজনে বার্নার জ্বালিয়ে রাখা ও পাত্র খোলা রেখে রান্না করার মতো অভ্যাস এড়িয়ে চলুন। পাশাপাশি বার্নার পরিষ্কার রাখুন ও সঠিক পদ্ধতিতে রান্না করুন। এই ছোট ছোট পরিবর্তনেই গ্যাসের অপচয় অনেকটা কমানো সম্ভব। (Credit - AI TOOL)