mParivahan : আর লাগবে না লাইসেন্স ব্যাগ, মোবাইলেই এবার গাড়ির ডিটেইলস পাবেন ব্যবহারকারীরা ?

mParivahan or Digilocker : গাড়ির সম্পর্কিত সব নথি আর হারিয়ে ফেলার ভয় নেই। এবার mParivahan অ্যাপে একবার গাড়ির ডিটেলস জমা দিলে আজীবনের মতো জমা হয়ে যাবে গাড়ির তথ্য। ফলে আর নিয়ে বেড়াতে হবে না লাইসেন্স ব্যাগ। কিন্তু বহুল পরিচিত Digilocker না mParivahan অ্যাপ, কোন গ্রাহকের জন্য ভাল ?

| Edited By: Moumita Das

Apr 05, 2026 | 12:47 PM

1 / 8
এখন ড্রাইভিং লাইসেন্স বা RC পেপারের হার্ডকপি ছাড়াই রাস্তায় বেরোতে পারবেন সাধারণ মানুষ। ডিজিটাল ইন্ডিয়ার একটি বড় পদক্ষেপ এটি। এটি আপনার নথি হারানোর ভয় থেকে আপনাকে মুক্তি দেবে।

এখন ড্রাইভিং লাইসেন্স বা RC পেপারের হার্ডকপি ছাড়াই রাস্তায় বেরোতে পারবেন সাধারণ মানুষ। ডিজিটাল ইন্ডিয়ার একটি বড় পদক্ষেপ এটি। এটি আপনার নথি হারানোর ভয় থেকে আপনাকে মুক্তি দেবে।

2 / 8

mParivahan অ্যাপের মাধ্যমে এখন যেকোনো রাজ্যেই (এনসিআর শহরগুলিকে ধরে) দেখানো যাবে নিজের ডিজিটাল নথি। পুলিশ কর্মীরা নিজেদের কাছে থাকা কিউআর কোড দিয়েই এই তথ্য স্ক্যান করে দেখতে পারবেন। এর ফলে বাড়তি সময়ের ব্যয় থেকে মুক্তি পাবেন চালকরা।

3 / 8

একবার চেসিস ও ইঞ্জিন নম্বর দিলেই সারাজীবনের জন্য আপনার গাড়ির বিবরণ ওই অ্যাপ্লিকেশনে সেভ হয়ে যাবে। তবে বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য ফোনে ইন্টারনেট কানেকশন থাকা দরকার। এর ফলে আপনার তথ্য ভার্চুয়ালি সুরক্ষিত থাকবে।

4 / 8

এবার থেকে আপনার গাড়ির দূষণ সার্টিফিকেট বা নথির মেয়াদ শেষের আগেই গাড়ির বিবরণ ওই অ্যাপ্লিকেশনে সেভ হয়ে যাবে। এছাড়া এই বিষয়ে অ্যাপ আপনাকে এলার্ট দেবে । এর ফলে সময়মতো নবিকরণ করতে পারবেন ও জরিমানা থেকে বাঁচবেন।

5 / 8

ডুপ্লিকেট আরসি বা লাইসেন্স রিনিউয়াল, সবই এখন হাতের মুঠোয়। এখন লাইনে থাকার বদলে ঘরে বসেই অধিকাংশ গাড়ির পরিষেবা পাওয়া সম্ভব।

6 / 8

এবার থেকে গাড়ির পেন্ডিং চালান চেক ও পেমেন্ট করার সবথেকে সহজ উপায় mParivahan । ট্রাফিক আইন লঙ্ঘনের রিপোর্ট করতে পারবেন এই অ্যাপে । স্বচ্ছ লেনদেনের জন্য এটি কার্যকর।

7 / 8

বিমা বা আধারের মতো বাড়তি নথি থাকায় পুলিশের কাছে ডিজিলকার বেশি গ্রহণযোগ্য। অনেক সময় পুলিশ কর্মীরা mParivahan এর চেয়ে পরিচিত ডিজিলকার দেখতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন।

8 / 8

গাড়ির পরিষেবার জন্য mParivahan সেরা, কিন্তু দৈনন্দিন ডিজিটাল পরিচয়ের জন্য ডিজিলকার অপরিহার্য। নিরাপদ যাত্রার জন্য দুই অ্যাপ ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us