Japan Earthquake: সুনামি আছড়ে পড়ল জাপানে, আগামী সপ্তাহে আরও ভয়াবহ ভূমিকম্পের সতর্কবার্তা

Japan Earthquake Update News: জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, আগামী এক সপ্তাহে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে, এই মুহূর্তে জাপানে সুনামির সতর্কতা নেই। কিন্তু, পরের সপ্তাহে ৮ মাত্রার ভূমিকম্প হলে ফের সুনামির আশঙ্কা করা হচ্ছে।

Apr 21, 2026 | 12:49 PM

1 / 8
জাপানে ফের ভূমিকম্পের সতর্কতা। আগামী সপ্তাহে ভয়াবহ ভূমিকম্প হতে পারে বলে খবর। গতকালই রিখটার স্কেলে ৭.৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছে জাপানে।

2 / 8
জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, আগামী এক সপ্তাহে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

3 / 8
তবে, এই মুহূর্তে জাপানে সুনামির সতর্কতা নেই। কিন্তু, পরের সপ্তাহে ৮ মাত্রার ভূমিকম্প হলে ফের সুনামির আশঙ্কা করা হচ্ছে।

4 / 8
গতকাল জাপানের উত্তর উপকূলে স্থানীয় সময়ে বিকেল ৪টে ৫৩ মিনিটে (ভারতীয় সময়ে ৭টা ৫৩ মিনিট) ভূমিকম্প অনুভূত হয়। উত্তর জাপানের সানরিকু উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়।

5 / 8
ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে কয়েকশো কিলোমিটার দূরে টোকিয়োতেও কম্পন অনুভূত হয়। বেশ কয়েকটি পাঁচিলও ধসে পড়ে বলে খবর।

6 / 8
ভূমিকম্পের পরই সুনামির সতর্কবার্তা জারি হয়। তিন মিটার উচ্চতা পর্যন্ত সমুদ্রের ঢেউ উঠতে পারে বলে খবর ছিল।

7 / 8
ভূমিকম্পের ৪০ মিনিট পরই সুনামি আছড়ে পড়ে। ইওয়াতে প্রদেশের কুজি বন্দরে আছড়ে পড়ে ঢেউ। তবে ঢেউয়ের উচ্চতা মাপা হয় প্রায় ৮০ সেন্টিমিটার। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

8 / 8
জাপান এমনিতেই ভূমিকম্পন প্রবণ এলাকা। প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে এই দেশ। তবে,২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনও তাজা। ওই ঘটনায়  ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

Follow Us