
আপনার কি প্যান কার্ড রয়েছে? না থাকলে আর কিন্তু সোনা, গাড়ি-সহ একাধিক জিনিস আর কিনতে পারবেন না। বড় লেনদেনের ক্ষেত্রে এবার প্যান কার্ড বাধ্যতামূলক।

প্যান কার্ড ছাড়া আগে ফর্ম ৬০ জমা দিয়ে বড় লেনদেন করে পারতেন। কিন্তু, এখন থেকে সেই সুযোগও থাকছে না। আয়কর আইন ২০২৫ এবং আয়কর বিধিমালা ২০২৬ অনুযায়ী এবার থেকে ফর্ম ৯৭ চালু করা হয়েছে। বড় লেনদেনের ক্ষেত্রে এই ফর্ম দিতে হচ্ছে।

কিন্তু, এমন কিছু লেনদেন রয়েছে, যেখানে ফর্ম ৯৭-ও কাজে লাগছে না। তার জন্য প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে আয়করের নতুন আইন ও বিধিমালায়।

বড় লেনদেনের আগে অবশ্যই জেনে নিন প্যান কার্ড না থাকলে আপনি কোন কোন জিনিস কিনতে পারবে না। সেই তালিকায় রয়েছে সোনা, গাড়ি-সহ একাধিক জিনিস।

প্যান কার্ড ছাড়া সোনার গহনা কিনতে পারবেন না। তবে, লেনদেন হতে হবে ২ লক্ষের বেশি। অর্থাৎ ২ লক্ষের বেশি সোনার গহনা কিনলে প্যান কার্ড বাধ্যতা মূলক

৫ লক্ষের বেশি মূল্যে গাড়ি কিনলে দিতে লাগবে প্যান কার্ড। এছাড়া, মিউচুয়াল ফান্ড, বন্ডে (আরবিআই বন্ড সহ) ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগ করলে, বা ডিম্যাট অ্যাকাউন্ট খুললে প্যান কার্ড দেখাতেই হবে।

প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে ক্রেডিট কার্ডের আবেদন, ১০ লক্ষ টাকার বেশি নগদ উত্তোলন বা জমা দেওয়া, এক লক্ষের বেশি সিকিউরিটিজ লেনদেনের ক্ষেত্রে।

ফর্ম ৯৭-এর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বৈদেশিক মুদ্রা ক্রয়, ব্যাঙ্ক ড্রাফট বা প্রি অর্ডারের মাধ্যমে লেনদেনের বিষয়গুলো।