
বাঙালিরা বুক ফুলিয়ে যতই বলুন ‘ফুচকায় কলকাতাই সেরা’, রিপোর্ট কিন্তু একেবারে আলাদা খবর দিচ্ছে। দিল্লি কিংবা কলকাতাকে তুড়ি মেরে উড়িয়ে ফুচকা খাওয়ার আসল চ্যাম্পিয়ন হয়ে বসেছে মায়ানগরী। Getty Images
খাবারের সমীক্ষায় চোখ রাখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য! মুম্বই শহরের ভোজনরসিকরা প্রতিদিন গড়ে প্রায় ১৫ থেকে ২৫ লাখ প্লেট পানি পুরি স্রেফ গায়েব করে দেন। এমন চোখ ধাঁধানো সংখ্যার জোরেই ফুচকার রাজধানী হিসেবে মুকুট উঠেছে তাদের মাথায়। Getty Images
নামে কী-বা আসে যায়, ফুচকা পেলেই হল! এই খাবারই দিল্লিতে ‘গোলগাপ্পা’, বাংলায় আমাদের প্রিয় ‘ফুচকা’, ওড়িশা কিংবা ছত্তীসগঢ়ে ‘গুপচুপ’ আর মুম্বইয়ের গলিতে ‘পানি পুরি’ নামেই রাজত্ব করছে। জায়গা বদলালেও প্লেট শেষ করে ‘আরেকটু ফাউ, আর টক জল’ চাওয়ার লোভ কিন্তু সর্বত্র একই! Getty Images
আলু সেদ্ধ, ঘুগনি, ভেজানো ছোলা আর চাটনির জমজমাট মশলা পুরে ঢোকে মচমচে পুরির ভেতর। তারপর পুদিনা, ধনেপাতা, তেঁতুল আর বিটনুন মেশানো স্পেশ্যাল টক জলে ডুবিয়ে মুখে পুরলেই নিমেষে স্বর্গসুখ! এমন খাঁটি সুখের লোভ সামলানো কি মুখের কথা? Getty Images
মুম্বইয়ের এক এক গলির স্বাদের নাটকীয়তাও দেখার মতো। কোথাও যদি মিষ্টি তেঁতুল জলের আধিপত্য চলে, তো পাশের মোড়েই মিলবে পুদিনা আর রসুনের ঝাঁঝালো জল। ঝালে চোখ দিয়ে জল গড়ালেও ‘দাদা, আরেকটা দিন না’ বলা মানুষের অভাব নেই সেখানে। Getty Images
লোকাল ট্রেনের তাড়া হোক বা অফিসের হাজার কাজের চাপ, দাঁড়িয়ে চটপট পেটের ক্ষিদে মেটাতে এর চেয়ে সেরা আর কী হতে পারে! স্টেশন চত্বর, বাজার, সমুদ্রের ধার থেকে শপিং মল, যেদিকেই চোখ যায়, শুধুই হাজার হাজার ঠেলাগাড়ির সামনে মানুষের হাঁ মুখ আর লম্বা লাইন। Getty Images
খাবারের এক্সপেরিমেন্টেও এই শহর কাউকে রেয়াত করে না। গরম গরম রগড়া পুরি তো ছিলই, এখন জেন-জিদের দৌলতে চিজ পানি পুরি থেকে শুরু করে চকোলেট পানি পুরির মতো অদ্ভুত সব খাবারও রমরমিয়ে বিকোচ্ছে। স্বাদ যাই হোক, খাওয়ার জোশে কোনও ঘাটতি নেই! Getty Images
ভাদাপাও কিংবা পাভ ভাজিকে পেছনে ফেলে রোজকার আড্ডায় এখন পানি পুরির দাপটই সবচেয়ে বেশি। প্রতিদিনের এই লাখ লাখ প্লেটের বিরাট বিক্রিই প্রমাণ করে দিয়েছে, কাজ যতই থাকুক না কেন, পেটপুজোর ব্যাপারে বিন্দুমাত্র আপস করতে রাজি নন মুম্বইয়ের মানুষ! Getty Images