Curry Leaves: কারিপাতার ডিটক্স পানীয়! খেলে কত উপকার মেলে জানেন?

Curry Leaves: রান্নার স্বাদ বাড়াতে বা ভাল গন্ধ আনতেই নয়, এই কারিপাতার কিন্তু আছে বহু স্বাস্থ্যগুণ। ক্যালশিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই-এর মতো নানা উপকারী উপাদান।

Sep 03, 2024 | 11:44 PM

1 / 8
দক্ষিণি রান্না মানেই কারিপাতার ব্যবহার থাকবে। রান্নায় কিছু কারিপাতা পড়লে বেশ স্বাদ হয়। আবার তেমনই গন্ধ হয় এই উপাদান রান্নায় পড়লে।

দক্ষিণি রান্না মানেই কারিপাতার ব্যবহার থাকবে। রান্নায় কিছু কারিপাতা পড়লে বেশ স্বাদ হয়। আবার তেমনই গন্ধ হয় এই উপাদান রান্নায় পড়লে।

2 / 8

তবে কেবল রান্নার স্বাদ বাড়াতে বা ভাল গন্ধ আনতেই নয়, এই কারিপাতার কিন্তু আছে বহু স্বাস্থ্যগুণ। ক্যালশিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই-এর মতো নানা উপকারী উপাদান।

3 / 8

পেটের গোলমাল, হজমের সমস্যা, থেকে মেদ ঝরানো নানা শরীরের নানা রোগের দাওয়াই এই কারিপাতা। কেবল রান্না বলে নয়, জলে মিশিয়ে ডিটক্স পানীয় বানিয়েও খেতে পারেন। জানেন কী কী উপকার মেলে রোজ কারিপাতা খেলে?

4 / 8

হার্টের সমস্যায় - 'ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন'-এ প্রকাশিত একটি তথ্যে বলা হয়েছে, নিয়মিত কারিপাতা খেলে রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মতো সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে গেলে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

5 / 8

ডিটক্সিফিকেশন - শরীরের মধ্যে জমা টক্সিন প্রাকৃতিক পদ্ধতিতে বার করতে সাহায্য করে কারিপাতা ভেজানো জল। শরীরে জমা এই টক্সিন দূর করতে পারলে পেট থেকে শুরু করে ত্বক, চুলের যাবতীয় সমস্যা নিরাময় হয়। দেহের অতিরিক্ত ওজনও বশে থাকে।

6 / 8

হজমে সহায়ক - হজমের গোলমালে ভোগেন না, এমন বাঙালি হাতেগোনা। তার জন্য নিয়ম করে ওষুধও খেতে হয় রোজ। তবে, কারিপাতা ভেজানো জল খেলে কিন্তু পেটের সব ধরনের সমস্যাই বশে থাকে। এমনকি, কোষ্ঠকাঠিন্য নিরাময়েও সাহায্য করে কারিপাতা।

7 / 8

ওজন নিয়ন্ত্রণ - কারিপাতায় রয়েছে কারবাজোল এবং অ্যালকালয়েড্‌স। যা শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরাতে বিশেষ ভাবে কাজ করে। ডায়েট এবং শরীরচর্চার পাশাপাশি সকালে খালি পেটে বা রান্নায় নিয়মিত কারিপাতা খেলে মেদ ঝরবে দ্রুত।

8 / 8

রক্তে শর্করা নিয়ন্ত্রণ - রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতেও বিশেষ ভাবে কার্যকরী কারিপাতা। এই পাতায় থাকা বিভিন্ন যৌগ ডায়াবিটিসের ফলে হওয়া কিডনির ক্ষতিও প্রতিহত করতে পারে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us