Koffee With Karan: ‘কফি উইথ করণ’-এ করণের কাপে কফিই থাকে না! কী থাকে জানলে অবাক হবেন

Karan Johar: কফি উইথ করণ শোয়ের সবচেয়ে বড় রহস্য এবার ফাঁস হল। দীর্ঘ ২০ বছর ধরে দর্শকদের মনে একটাই প্রশ্ন ছিল, করণের কাপে আসলে কী থাকে? নবম সিজনের প্রথম পর্বে সলমন খান ও করিশ্মা কাপুরের সামনে সেই সত্যিটা সামনে এল। কফি নয়, ওই বিখ্যাত কাপের ভিতরে এমন একটি পানীয় থাকে যা জানলে চমকে যাবেন!

Oct 16, 2026 | 9:31 AM

1 / 8
বলিউড মানেই গ্ল্যামার আর গসিপ, আর তার কেন্দ্রবিন্দুতে থাকে 'কফি উইথ করণ'। ২০০৪ সাল থেকে এই শো দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তবে দীর্ঘ ২০ বছর ধরে দর্শকদের মনে একটাই প্রশ্ন, করণের হাতের ওই কাপে আসলে কী থাকে? Facebook

বলিউড মানেই গ্ল্যামার আর গসিপ, আর তার কেন্দ্রবিন্দুতে থাকে 'কফি উইথ করণ'। ২০০৪ সাল থেকে এই শো দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তবে দীর্ঘ ২০ বছর ধরে দর্শকদের মনে একটাই প্রশ্ন, করণের হাতের ওই কাপে আসলে কী থাকে? Facebook

2 / 8

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে এই জনপ্রিয় চ্যাট শোয়ের নবম সিজন। নির্মাতা করণ জোহর আগেই জানিয়েছেন যে এটাই এই শোয়ের একেবারে শেষ সিজন। তাই শেষ বেলায় একের পর এক চমক অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য। Facebook

3 / 8

এই নবম সিজনের প্রথম পর্বেই ধামাকা নিয়ে হাজির হয়েছেন বলিউডের ভাইজান সলমন খান। সঙ্গে ছিলেন নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুর। এই তিন তারকার আড্ডায় শোয়ের জৌলুস এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। Tv9 Network

4 / 8

আড্ডা চলাকালীন হঠাৎ করেই শোয়ের নিয়ম বদলে যায়। করণের বদলে এবার সঞ্চালকের আসনে বসেন খোদ করিশ্মা কাপুর। তিনি সলমন ও করণ দুজনকেই র‍্যাপিড ফায়ার রাউন্ডের একাধিক মজার প্রশ্ন করতে শুরু করেন। Tv9 Network

5 / 8

র‍্যাপিড ফায়ার রাউন্ড চলাকালীন এমন একটি প্রশ্ন ওঠে যা দর্শকদের এতদিনের কৌতূহল উসকে দেয়। করিশ্মা সরাসরি করণ জোহরকে জিজ্ঞেস করেন যে তিনি ওই কাপে সারাক্ষণ কী পান করেন। সবাই এতকাল ভেবে এসেছে যে শোয়ের নাম যখন কফি উইথ করণ, তখন নিশ্চয়ই কাপে কফি থাকে। Facebook

6 / 8

তারকাদের হাঁড়ির খবর বার করতে করণ জোহর কতটা পটু তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার তাঁর নিজের গোপন কথাই ফাঁস হয়ে গেল ক্যামেরার সামনে। করিশ্মার প্রশ্নের উত্তরে করণ যা বললেন তা শুনে চমকে গিয়েছেন স্বয়ং সলমন খানও। Tv9 Network

7 / 8

করণ জোহর স্বীকার করেন যে তিনি ব্ল্যাক কফি একেবারেই খেতে পারেন না। তাই শোয়ের সেটে তাঁর হাতের ওই বিখ্যাত কাপে কখনও কফি থাকে না। বরং কফির বদলে তিনি তার কাপে সারাক্ষণ কোল্ড ড্রিঙ্কস ভরে রাখেন। Facebook

8 / 8

অর্থাৎ তারকাদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় করণ জোহর আসলে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দেন। কফি উইথ করণ আসলে হয়ে দাঁড়ায় কোল্ড ড্রিঙ্কস উইথ করণ! এই প্রথমবার শোয়ের এত বড় একটি রহস্য সবার সামনে ফাঁস হল। Tv9 Network

Loading...
Unable to load recommendations.
Follow Us