
সন্ধ্যে ৫টা থেকে ৭টার মধ্যবর্তী সময়কে গোধূলি বলা হয়। বিয়ের লগ্ন হিসেবে যেমন শুভ, তেমনি দেবী লক্ষ্মীর সঙ্গে একটি বিশেষ বিশ্বাসও জড়িয়ে রয়েছে।

মনে করা হয়, গরু যেমন সন্ধ্যেবেলায় বাড়ি ফেরে, তেমনি লক্ষ্মীও সেই সময় ঘরে আগমন করে। সেইমতো, এই বিশেষ শুভ সময়ে দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকেন। এর জেরে বিশেষ ফল পাওয়া যায়। লক্ষ্মীর আশীর্বাদ শুধু বর্ষণই করেন না, ঘরে সুখ ও সমৃদ্ধিও বজায় থাকে।

গোধূলিবেলায় লক্ষ্মীর আরাধনা করা সময় শুভ ফল পেতে কী কী করবেন, কীভাবে পুজো করবেন, তা জেনে নিন...

তুলসী গাছে প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যের সময়। এমনটা বিশ্বাস করা হয় যে প্রদীপ জ্বালালে ত্রিদেব প্রসন্ন হন ও একই সঙ্গে দেবী লক্ষ্মীও খুশি হন।

বিশ্বাস অনুসারে, সূর্যকে অর্ঘ্য নিবেদনের জন্য সন্ধ্যে বা গোধূলিবেলায় সময়টি উত্তম। এই সময়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করলে শক্তি, বুদ্ধি, জ্ঞান ও সম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়।

বিশ্বাস অনুসারে, যারা ঋণ থেকে দ্রুত মুক্তি পেতে চান তারা এই উৎসবে দেবী লক্ষ্মীর আরাধনা করতে পারেন

এ সময় মন্দিরে ধূপ বা প্রদীপ জ্বালানো যেতে পারে। এ ছাড়া বাড়ির মন্দিরে আরতি বা পুজো করা শুভ বলে মনে করা হয়। এই সময়ে, লক্ষ্মীর সঙ্গে, অন্যান্য সমস্ত দেবতার পুজো করাও শুভ বলে মনে করা হয়।