
টাটা কনসাল্টেন্সি সার্ভিস বা টিসিএসে কর্মীদের অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। যৌন হেনস্থা, জোর করে ধর্মান্তকরণের চেষ্টার মতো অভিযোগ উঠেছে সংস্থার নাসিকের অফিসে। এরই মধ্যে আর এক সংস্থা লেন্সকার্ট-এর তরফে দেওয়া নির্দেশিকাকে কেন্দ্র করে ছড়িয়েছে বিতর্ক। (Source: Getty Images)

সংস্থার পোশাক বিধি বা ড্রেস কোড নিয়ে দেওয়া নির্দেশিকা ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, এই সংস্থার অফিসে টিপ বা তিলক অনুমোদন দেওয়া হয় না, হিজাবে অনুমোদন দেওয়া হয়। (Source: Getty Images)

এই বিতর্ক সামনে আসার পরই সংস্থার প্রতিষ্ঠাতা তথা লেন্সকার্টের সিইও এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই নির্দেশিকা সংক্রান্ত নথি সঠিক নয়, সংস্থার বর্তমান গাইডলাইন মানা হয়নি ওই নথিতে। (Source: Getty Images)

ড্রেস কোড সংক্রান্ত নির্দেশিকা, কেউ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছেন। ওই নথিতে বলা হয়েছে, 'সিঁদুর যদি পরতেই হয়, তাহলে অল্প পরতে হবে আর কপালে যেন না পড়ে। টিপ পরা যাবে না।'(AI Generated Image)

হিজাব পরার অনুমতি দেওয়া হলেও নির্দিষ্ট করে দেওয়া আছে যে হিজাব পরতে গেলে, তা কালো রঙের হতে হবে, বুকে থাকা লোগো যেন ঢাকা পড়ে না যায়। আর স্টোরে কোনও হিজাব পরা যাবে না। (AI Generated Image)

প্রশ্ন ওঠার পরই জবাব দিয়েছেন পীযূষ বনশল। বনশল এক্স মাধ্যমে লিখেছেন, "এই নথি আমাদের বর্তমান গাইডলাইন অনুযায়ী লেখা নয়। আমাদের গ্রুমিং পলিসি বারবার বদল হয়েছে। আগে যে পলিসি ছিল, তা আমাদের বর্তমান পলিসির থেকে আলাদা।" তিনি আরও উল্লেখ করেছেন যে, তাঁর সংস্থায় টিপ, তিলক- সবই পরা যায়। প্রত্যেকে নিজের ধর্ম, মত মেনেই পোশাক পরেন। (Source: Getty Images)