Ubtan facial: ব্রাইডাল এই ফেসিয়াল ম্যাসাজ দু’দিন করলেই ধবধবে ফর্সা হবে ত্বক

Glowing skin: সরস্বতী পুজোর দিনেই প্রথম শাড়ি পরতে শেখা। শাড়ি, পাঞ্জাবির প্রথম প্রেম শুরু এই দিন থেকেই। সেই সঙ্গে শুরু ফাল্গুন মাস। এই কয়েকদিনে রোগে ঘুরে অনেকেরই মুখে, হাতে ট্যান পড়ে গিয়েছে। এই ট্যান তুসতে বাড়িতেই করুন ফেসিয়াল

| Edited By: রেশমী প্রামাণিক

Feb 12, 2024 | 8:46 AM

1 / 8
এবার বসন্ত পঞ্চমী আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছে। চলছে বাঙালির প্রেমের সপ্তাহ. আর তাই এমন দিনে প্রেম জমে ক্ষীর হবেই এতো বলাই বাহুল্য। সেই সঙ্গে বিয়েবাড়িও চলছে

এবার বসন্ত পঞ্চমী আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছে। চলছে বাঙালির প্রেমের সপ্তাহ. আর তাই এমন দিনে প্রেম জমে ক্ষীর হবেই এতো বলাই বাহুল্য। সেই সঙ্গে বিয়েবাড়িও চলছে

2 / 8

এখন সকলেই নিজের রূপ, সাজ নিয়ে খুবই সচেতন। আর তাই পার্লারের বাইরে ইতিমধ্যে লম্বা লাইন পড়তে শুরু করেছে। সকলেই চুল থেকে ত্বক সব কিছু শেষ মুহূর্তের জন্য পলিশ করে নিচ্ছেন

3 / 8

অনেকে আবার ফিরেও যাচ্ছেন, অনেক জায়গাতেই চলছে সরস্বতী পুজোর স্পেশ্যাল অফার। পুজোর দিনে সকলেই চান তাঁকে যেন সবচাইতে নেশি সুন্দর লাগে। এই রস্বতী পুজোকে ঘিরে বাঙালিদের মধ্যে অন্য একরকম আবেগ কাজ করে

4 / 8

সরস্বতী পুজোর দিনেই প্রথম শাড়ি পরতে শেখা। শাড়ি, পাঞ্জাবির প্রথম প্রেম শুরু এই দিন থেকেই। সেই সঙ্গে শুরু ফাল্গুন মাস। এই কয়েকদিনে রোগে ঘুরে অনেকেরই মুখে, হাতে ট্যান পড়ে গিয়েছে। এই ট্যান তুসতে বাড়িতেই করুন ফেসিয়াল

5 / 8

এক চামচ নারকেল তেল নিয়ে ওর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিতে হবে। কয়েক ফোঁটা গোলাপ জল দিন এতে। প্রথমে একটা ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে ভাল করে ফেস ম্যাসাজ করে নিতে হবে। ৫ মিনিট ভাল করে ম্যাসাজ করুন

6 / 8

এবার গরম জলে কাপড় ভিজিয়ে মুখ মুছে লাগান ডি ট্যান ফেসিয়াল প্যাক। একটা বাটিতে ২ চামচ বেসন, হলুদ, কফি পাউডার, হাফ চামচ মধু, ১ চামচ টমেটোর রস, এক চামচ টকদই মিশিয়ে নিতে হবে

7 / 8

সামান্য গোলাপ জল দিতে পারেন এর মধ্যে। এবার তা মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন ভাল গ্লো আসছে

8 / 8

দিনের মধ্যে অন্তত ২ বার করুন এই ফেসিয়াল। পরপর দু দিন করলেই মুখের জেল্লা ফিরবে। সরস্বতী পুজোর আগে মুখে ট্যান তুলতে এই ফেসিয়ালের জুড়ি মেলা ভার

Loading...
Unable to load recommendations.
Follow Us