
চায়ের সঙ্গেই চলে আসে 'টা' কথাটা। আর সেই 'টা' যদি মুখরোচক কিছু হয়, তাহলে তো কথাই নেই!

সন্ধ্যার স্ন্যাক্সে চা-মুড়ির সঙ্গে আলুর চপ, মোচার চপ, পেঁয়াজি তো অনেকেই খান। এবার বাড়িতেই সহজে বানিয়ে নিন ছানার চপ। অফিস থেকে বাড়ি ফিরে বা হঠাৎ করে আসা অতিথিদের জন্য এটা দারুণ স্ন্যাক্স হবে

ছানার চপ বানাতে ছানা ছাড়া লাগবে চিকেন কিমা, আলুসেদ্ধ কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা গুঁড়ো, ডিম সেদ্ধ, সামান্য নুন, চিনি ও সর্ষের তেল

ছানার চপের জন্য সমস্ত উপকরণ সঠিক পরিমাণে নিতে হবে। যেমন, ১ কাপ ছানার সঙ্গে হাফ কাপ কিমা ও হাফ কাপ আলু সেদ্ধ ও ১টি ডিম লাগবে

চিকেন কিমা আগে থেকে সেদ্ধ করে রাখবেন। মশলা দিয়ে হালকা কষিয়ে রাখতেও পারেন। তাহলে আরও সুস্বাদু হবে

আলু সেদ্ধ, পেঁয়াজ, লঙ্কা একেবারে মিহি করে কেটে নেবেন, তাহলে ছানার সঙ্গে মিশে যাবে। তারপর ছানার সঙ্গে সব উপকরণ, নুন, চিনি, গরম মশলা ভাল করে মেখে নিন

সব উপকরণ দিয়ে মাখা ছানা চপের আকারে ছোট ছোট অংশ কেটে নিন। ডিমটি সামান্য নুন দিয়ে ফেটিয়ে রাখবেন

ছানা মাখা টুকরোগুলি এবার ফেটানো ডিমে চুবিয়ে গরম তেলে ছাড়ুন। ছাঁকা তেলে উল্টেপাল্টে ভাজুন। লাল হয়ে এলে কড়াই থেকে তুলে পরিবেশন করুন। চায়ের সঙ্গে জমে যাবে এই ছানার চপ