
কোষ্ঠকাঠিন্য খুব সাধারণ একটি সমস্যা। রোজকার খাবারে সবজি, ফল বেশি পরিমাণে না থাকলে ফাইবার কম খেলে, জল কম খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবেই।

খাওয়ার ঠিক ভাবে হজম না হলে, অ্যাসিডিটি, বদহজম বা অন্ত্রের যে কোনও সমস্যা থেকেও হতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিছু ওষুধও হতে পারে কোষ্ঠকাঠিন্যের কারণ।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন। কারণ দিনের পর দিন কোষ্ঠকাঠিন্য ফেলে রাখা ঠিক নয়। আর তাই কিছু খাবার আছে যা একেবারেই এড়িয়ে চলতে হবে।

রোজ যে সাদা চাল বা গোবিন্দভোগ চালের ভাত আমরা খাই তা হতে পারে কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ। এর মধ্যে ফাইবার একেবারে থাকে না। এছাড়াও সব পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। তাই ব্রাউন রাইস খান। এতে কোষ্ঠকাঠিন্য দূর হবে।

রেড মিট একদমই নয়। রেড মিট হজম করা মুশকিল আর সেখান থেকে আসতে পারে একাধিক স্বাস্থ্য সমস্যা। রেড মিটে যে প্রোটিন থাকে তা হজম করা ভীষণ কষ্টকর। আর রেড মিটে প্রচুর পরিমাণ আয়রন থাকে যা কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে।

ময়দার রুটি একদম নয়। কারণ এর মধ্যে ফাইবার একেবারেই থাকে না। আর স্টার্চ বেশি থাকে যেখান থেকে সুগার বাড়তে পারে।

দুধ, দই, পনিরও কিন্তু কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। অনেকে আইসক্রিম গরমে বেশি খান। এখান থেকেও হতে পারে কোষ্ঠকাঠিন্যের কারণ। দুগ্ধজাত খাবারে যে ল্যাকটোজ থাকে সেখান থেকে গ্যাস হতে পারে।

ফাস্ট ফুড, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, তন্দুরি এসব বাদ রাখুন। ভাজা খাবারের মধ্যে কোনও পুষ্টি থাকে না। বার্গার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসবেই।