
সারাবছরই ত্বকের নানা সমস্যা লেগেই থাকে। যার মধ্যে অন্যতম হল ব্রণ। এই সমস্যা যেন পিছনই ছাড়তে চায় না। (ছবি:Pinterest)

বিশেষ করে যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের ব্রণর সমস্যা বেশি হয়। এর জন্য শুধু রূপচর্চা করলেই হবে না। (ছবি:Pinterest)

সেই সঙ্গে নজর দিতে হবে ডায়েটে। কারণ পেট থেকেই শুরু হয় সবটা। ব্রণর সমস্যাকে বাগে আনতে ডায়েট থেকে বাদ দিতে হবে বেশকিছু জিনিস। (ছবি:Pinterest)

ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে পাত থেকে বাদ দিন আলু। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে,যা ব্রণর সমস্যা বাড়িয়ে দেয়। তাই খাওয়া চলবে না আলু। (ছবি:Pinterest)

ডায়েট থেকে সরাতে হবে ময়দাও। আলুর মতো ময়দাতেও কার্বোহাইড্রেট রয়েছে যা এই সমস্যা বাড়িয়ে দেয়। তাই ভুলেও খাবেন না। (ছবি:Pinterest)

চিনি খাওয়াতেও রাশ টানতে হবে। বিশেষ করে সন্দেশ, রসোগোল্লা, পেস্ট্রি জাতীয় খাবার। এই ধরনের খাবার ব্রণর সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।(ছবি:Pinterest)

এ ছাড়া খাওয়া চলবে না দুগ্ধজাত খাবারও। এই ধরনের খাবার ত্বককে আরও তৈলাক্ত করে তোলে। ফলে ব্রণর সমস্যা দেখা দেয়। (ছবি:Pinterest)

ব্রণর সমস্যা থেকে নিস্তার পেতে সাধের চকোলেট খাওয়ায় বন্ধ করতে হবে। এতে ব্রণর সমস্যা বাড়ে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। (ছবি:Pinterest)