
প্রচণ্ড গরমে জল আর ঠান্ডা পানীয় ছাড়া আর কিছুই খেতে ইচ্ছা করে না। আর যদি ক্যারামেল হয়, তাহলে তো কথাই নেই!

গরমে বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা ঘরোয়া পার্টি- মেনুতে ক্যারামেল থাকলে জমে যায়। খুব সহজে আপনি বাড়িতেই সল্টেড ক্যারামেল বানিয়ে নিতে পারেন

মিল্কশেকের স্বাদ ভাল করতে স্ট্রবেরি ও দুধ সম-পরিমাণে দেবেন। অর্থাৎ ১ কাপ দুধের সঙ্গে কিউব করে কাটা ১ কাপ স্ট্রবেরি নেবেন। আর ভ্যানিলা আইসক্রিম ৩ স্কুপ নিলেই চলবে

স্ট্রবেরি মিল্কশেক বানানোর বিশেষ কোনও ঝামেলা নেই। বরং অতিথি আপ্যায়ণের জন্য এটা দারুণ ওয়েলকাম ড্রিঙ্কস হতে পারে

ক্যারামেল করার জন্য প্রথমে একটি প্যানে চিনি ও জল দিয়ে আঁচে বসান। জলের সঙ্গে চিনি মিশে গেলে মাখন দিয়ে নাড়তে থাকুন

মাখন জলের সঙ্গে মিশে গেলে তার মধ্যে হেভি ক্রিম ও নুন দিয়ে দ্রুত নাড়ুন। মিশ্রণটি ঘন হয়ে এলে নাড়তে-নাড়তে নামিয়ে নিন

দুপুরে হোক বা সন্ধ্যার পার্টিতে- গরমে অতিথি আপ্যায়ণের দারুণ পানীয় মিল্কশেক। বাটার হোক বা চকোলেট মিল্কশেক বা অন্য কিছুর মিল্কশেক সকলেরই খুব প্রিয়

প্রথমে একটি পাত্রে ডিমের কুসুম, চিনি ও নুন দিয়ে ভাল করে গুলে নিন। এবার দুধের সঙ্গে ভ্যানিলা এসেন্স মিশিয়ে এর মধ্যে ঢেলে দিন। এবার পুরো মিশ্রণটি হালকা আঁচে বসিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। তৈরি কাস্টার্ড সস। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করুন