Happy Maha Shivratri 2024: চিনি, মিষ্টি, সন্দেশ ছাড়াই সাবু মাখুন এইভাবে, খেতে লাগবে অমৃত

Sabu makha: শিবরাত্রির তিথি- চলতি বছরে শিবরাত্রি পড়ছে ৮ মার্চ। সেই দিন ৮ মার্চ শুক্রবার শিবরাত্রির তিথি রাত ৯ টা ৫৭ মিনিট থেকে ৯ মার্চ ৬.১৭ মিনিট পর্যন্ত রয়েছে। কেউ শুক্রবারে কেউ আবার শনিবারে ব্রত রাখবেন

| Edited By: রেশমী প্রামাণিক

Mar 08, 2024 | 9:30 AM

1 / 8
আজ অনেকেই শিবরাত্রির উপবাস করবেন। হিন্দু ধর্মে আজকের দিনটির বিশেষ তাৎপর্যও রয়েছে। হিন্দু মহাপুরাণ তথা শিবমহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন

আজ অনেকেই শিবরাত্রির উপবাস করবেন। হিন্দু ধর্মে আজকের দিনটির বিশেষ তাৎপর্যও রয়েছে। হিন্দু মহাপুরাণ তথা শিবমহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন

2 / 8

আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এর নিগুঢ় অর্থ হল, শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরা প্রকৃতির মিলন। এই শক্তির উপাসক পুরুষ, মহিলা নির্বিশেষে। আর তাই সকলেই আরাধনা করেন এই শৈবশক্তির

3 / 8

শিবরাত্রির তিথি- চলতি বছরে শিবরাত্রি পড়ছে ৮ মার্চ। সেই দিন ৮ মার্চ শুক্রবার শিবরাত্রির তিথি রাত ৯ টা ৫৭ মিনিট থেকে ৯ মার্চ ৬.১৭ মিনিট পর্যন্ত রয়েছে। কেউ শুক্রবারে কেউ আবার শনিবারে ব্রত রাখবেন

4 / 8

শিবরাত্রির ব্রত যেদিন রাখা হয় সেদিন উপবাস থাকে। অনেকেই আগুনে পাক করা খাবার খান না। শিবের মাথায় জল ঢেলে তারপর উপবাস ভঙ্গ করেন। শিবরাত্রির উপবাস ভঙ্গ করে যে খাবার সবচাইতে বেশি খাওয়ার চল আছে তা হল সাবুমাখা

5 / 8

দুধ, মিষ্টি, কলা, নারকেল দিয়ে সাবু মাখা হয়। আর তা খেতে লাগে অমৃত। অনেকেই অ্যাসিডিটির ভয়ে সাবু খেতে পারেন না। আবার যেহেতু এই খাবারটি খুব মিষ্টি তাই অনেকেই এড়িয়ে চলেন। তবে এভাবে সাবু মাখলে আলাদা করে মিষ্টি দিতে হবে না

6 / 8

২ বাটি ছোটদানার সাবু ভিজিয়ে রাখতে হবে ১ ঘন্টা। আর আগে খুব ভাল করে ধুয়ে নিতে হবে। একটা বড় পাত্রে তা ঢেলে নিয়ে কাঠালী কলা, আমসত্ত্ব, নারকেল কোরা, বেদানা, গুঁড়ো দুধ এক বাটি দিয়ে খুব ভাল করে মেখে নিতে হবে

7 / 8

সন্দেশ, কালাকাঁদ, দুধ, চিনি বা মিষ্টি দই এর প্রয়োদন নেই। খুব ভাল করে মাখা হলে উপর থেকে ড্রাইফ্রুটস ছড়িয়ে দিন। উপর থেকে ছোট করে আপেল কেটে ছড়িয়ে দিতে পারেন

8 / 8

সামান্য নারকেল কোরা ছড়িয়ে দিন। এতে আরও বেশি খেতে ভাল লাগবে। হাতের সামনে যদি মিষ্টি আম পান তাহলে তাও দিতে পারেন। নইলে এই সব উপকরণে সুন্দর করে সাবু মেখে নিন। এভাবে একবার খেলে আর দুধ-কলা দিয়ে খেতে চাইবেন না

Loading...
Unable to load recommendations.
Follow Us