
এবছর গরমের দাপট খুব বৃষ্টি। বর্ষাকালে বৃষ্টিও প্রয়োজনের তুলনায় কম হয়েছে। ভাদ্রের পচা গরমে সকলেই পড়েছেন ভীষণ চাপে। বৃষ্টি হলেও আবহাওয়া ঠান্ডা হয় না। প্যাচপ্যাচে ঘাম লেগেই রয়েছে

যতই মুখ ধুয়ে, ক্রিম লাগিয়ে বেরনো হোক না কেন কিছুক্ষণ পরই তা গলে যাচ্ছে। রোদ থেকে এসিতে ঢুকলে এই ধুলো-ময়লা আরও বেশি করে জমছে। মুখ কালো হয়ে যাচ্ছে, চামড়া খসখস করছে। আর তাই বাড়িতেই বানিয়ে নিন এই ফেসিয়াল প্যাক

এক চামচ বেসনের মধ্যে এক চামচ নারকেল তেল মিশিয়ে নিতে হবে। এরপর অল্প জল দিয়ে নারকেল তেল গুলে নিতে হবে। বেশ ক্রিমি টেক্সচার আসবে। রোজ মাখতে পারলে কিন্তু কোনও নাইটক্রিম লাগবে না

এবার মুখ পরিষ্কার করে এই প্যাক মুখে ভাল করে লাগিয়ে নিতে হবে। এরপর তিনমিনিট ম্যাসাজ করে ১ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

বানিয়ে নিন গ্লো ফেসপ্যাক। কাঁচা দুধ দু চামচ নিয়ে ওর মধ্যে এক চামচ কস্তূরী হলু, হাফ চামচ অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল ভাল করে মিশিয়ে ফ্রিজে রেখে দিন।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুব ভাল কাজ করে এই ফেসপ্যাক। সারা মুখে ভাল করে লাগিয়ে নিতে হবে এই ফেসপ্যাক। ব্রণ, অ্যাকনের সমস্যা দূর করতেও তা কার্যকরী। চোখের তলার কালিও দূর হবে এই প্যাকের গুণে

টানা ২ মিনিট ম্যাসাজ করে মুখ ধুয়ে নিতে হবে। এরপর কোনও ক্রিম, ময়েশ্চারাইজার লাগাবেন না। নিয়ম মেনে এই প্যাক লাগালেই কাজ হবে। সপ্তাহে চারদিন ব্যবহার করুন।

ত্বকের সঠিক পুষ্টির যোগানে এই সব ঘরোয়া ফেসপ্যাকের কিন্তু কোনও তুলনা নেই। শুধু বানিয়ে লাগিয়ে নিলেই হবে। একসঙ্গে অনেকটা বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। তবে চারদিনের বেশি ব্যবহার করবেন না