Income Tax: দিতে হয় না আয়কর, কোন কোন দেশে রয়েছে বিশেষ ছাড়, দেখে নিন তালিকা

Zero Income Tax Countries: জানেন কয়েকটি দেশে আয়কর লাগে না? গ্লোবাল রেসিডেন্স ইনডেক্স অনুসারে, যেসব দেশ ব্যক্তিগত আয়কর আরোপ করে না, তারা তেল ও খনিজ রপ্তানি, পর্যটন, রিয়েল এস্টেট এবং অন্যান্য প্রধান শিল্পের মতো সরকারি ব্যবসা থেকে রাজস্ব আয় করে। কোন কোন দেশে আয়কর লাগে না, দেখে নিন

Apr 25, 2026 | 4:59 PM

1 / 11
নির্দিষ্ট আয়ের উপর দিতে হয় কর। তবে, সব দেশে কিন্তু আয়কর দেওয়ার নিয়ম নেই। হ্যাঁ ঠিকই পড়ছেন। এখনও পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে ব্যক্তিগত আয়ের উপর কোনও কর দিতে হয় না।

2 / 11
তাহলে দেশগুলি কোথা থেকে আয় করে? গ্লোবাল রেসিডেন্স ইনডেক্স অনুসারে, যেসব দেশ ব্যক্তিগত আয়কর আরোপ করে না, তারা তেল ও খনিজ রপ্তানি, পর্যটন, রিয়েল এস্টেট এবং অন্যান্য প্রধান শিল্পের মতো সরকারি ব্যবসা থেকে রাজস্ব আয় করে। কোন কোন দেশে আয়কর লাগে না, দেখে নিন

3 / 11
 কাতারে ব্যক্তিগত আয়কর দিতে হয় না। তবে সমস্ত পণ্য ও পরিষেবার উপর ৫ শতাংশ ভ্যাট ধার্য করা হয়।

4 / 11
কুয়েত। এখানেও একই নিয়ম। কোনও ব্যক্তিগত কর দিতে হয় না। তবে কাস্টমস ডিউটি-সহ বেশ কিছু বিষয়ের উপর কিছু পরোক্ষ কর দিতে হয়।

5 / 11
সম্পূর্ণ করমুক্ত দেশ সংযুক্ত আরব আমিরশাহী। এখানকার বাসিন্দারা কোনও আয়কর প্রদান করেন না অর্থাৎ কর দিতে হয় না। এছাড়া, ট্যাক্স রেজিস্ট্রেশনেরও প্রয়োজন নেই।

6 / 11
সংযুক্ত আরব আমিরশাহীর মতো ওমানও করমুক্ত দেশ। ব্যক্তিগত আয়কর থেকে অব্যাহতির পাশাপাশি, সম্পত্তি, সম্পদ থেকে অর্জিত আয়ও কিন্তু করমুক্ত।

7 / 11
বাহরাইন। এই দেশটি অবশ্য ব্যক্তিগত আয়কর থেকে সম্পূর্ণ মুক্ত নয়। কারণ যাঁরা ৪০ হাজার ডলারের বেশি আয় করেন, তাঁদের উপর ১৫ শতাংশ কর আরোপ করা হয়। কিন্তু এর চেয়ে যাঁরা কম আয় করেন, তাঁদের উপর কর প্রযোজ্য নয়। এছাড়াও, তেল ও গ্যাস কোম্পানি এবং বিদেশি ব্যাঙ্কগুলোর উপর ৪০ শতাংশ কর আরোপ করা হয়।

8 / 11
বাহামাস। এই দেশের নাগরিকদের ব্যক্তিগত আয়, উত্তরাধিকার বা উপহারের উপর কর দিতে হয় না। কিন্তু, পণ্য ও পরিষেবার উপর তাঁদের ভ্যাট এবং স্ট্যাম্প ডিউটি দিতে হয়।

9 / 11
মোনাকোতেও কিন্তু আয়কর শূন্য। কিন্তু, কোম্পানিগুলোর ওপর ১০ শতাংশ কর আরোপ করা হয়।

10 / 11
কেম্যান দ্বীপপুঞ্জ। আরও একটি করমুক্ত দেশ। এখানে কোনও আয়কর, পে-রোল ট্যাক্স আরোপ করা হয় না। কোনও কর্পোরেট করও নেই।

11 / 11
বারমুডায় ব্যক্তিগত আয়কর দিতে না হলেও বাসিন্দাদের ৫.৫ শতাংশ পে-রোল ট্যাক্স দিতে হয়।

Follow Us