
১, ১০, ১৯, ২৮ তারিখে জন্মানো জাতিকা দের ওপর সূর্যের প্রভাব সবচেয়ে বেশি। তাই সৌভাগ্য ফেরাতে এদের জন্য় কমলা এবং লাল রঙের চুড়ি সবচেয়ে বেশি কার্যকরী। এক্ষেত্রে এই রঙগুলি শুধু ভাগ্যই ফেরায় না। জীবন সঙ্গীর সঙ্গে আকর্ষণ বৃদ্ধিতেও সহায়তা করে। Free Pik

২, ১১, ২০ ও ২৯ তারিখের জাতিকারা চন্দ্র দ্বারা প্রভাবিত হন। এই জাতিকারা সাধারণত অত্যন্ত স্পর্শকাতর এবং আবেগপ্রবণ স্বভাবের হয়ে থাকেন। এঁদের জন্য হালকা নীল অথবা রুপোলি রঙের চুড়ি পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ রঙের ছোঁয়ায় জীবনে বজায় থাকে অপার শান্তি এবং মানসিক স্থিরতা। Free Pik

৩, ১২, ২১ ও ৩০ তারিখে জন্মানো ব্যক্তিরা অত্যন্ত জ্ঞানী, আশাবাদী এবং আধ্যাত্মিক মানসিকতার অধিকারী হয়ে থাকেন। নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রাখতে এঁদের হলুদ, কমলা বা সোনালি রঙের চুড়ি পরা উচিত। এই রঙগুলো মানসিক শক্তি বৃদ্ধি করে এবং মনে ইতিবাচক চিন্তা নিয়ে আসে। Free Pik

৪, ১৩, ২২ ও ৩১ তারিখের জাতিকারা কিছুটা একগুঁয়ে এবং প্রতিবাদী মেজাজের হয়ে থাকেন। অশান্ত মনকে শান্ত করতে এবং জীবনের সঠিক দিশা খুঁজে পেতে এঁদের নীল বা বেগনি রঙের চুড়ি পরা প্রয়োজন। এই গাঢ় রঙগুলো জীবন থেকে অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। Pinterest

৫, ১৪ ও ২৩ তারিখে যাঁরা জন্মান, তাঁদের ঘিরে থাকে এক অদ্ভুত নিষ্পাপ এবং ইতিবাচক প্রাণশক্তি। এঁদের জন্য সবথেকে শুভ হল সবুজ রঙের কাঁচের বা অন্য ধাতুর চুড়ি। সবুজ রঙ যেমন নতুন সূচনার প্রতীক, তেমনই এটি জীবনে শ্রীবৃদ্ধি এবং উর্বরতা বয়ে নিয়ে আসে। Pinterest

৬, ১৫ ও ২৪ তারিখে যাঁদের জন্ম , তাঁরা সাধারণত অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং স্নেহময়ী স্বভাবের হন। রূপ ও বুদ্ধির সঠিক ভারসাম্য বজায় রাখতে এঁদের গোলাপি, সবুজ বা পীচ রঙের চুড়ি পরা উচিত। এই রঙগুলো জীবনে প্রেম, স্থিরতা এবং প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে। Pinterest

৭, ১৬ ও ২৫ তারিখের জাতিকারা একটু নির্জনতাপ্রিয় হন এবং নিজের ব্যক্তিগত পরিসরকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আধ্যাত্মিক উন্নতি এবং জীবনে স্থায়িত্ব বজায় রাখতে এঁদের জন্য বাদামি রঙের চুড়ি সবচেয়ে ফলদায়ক। এই রঙটি তাঁদের চঞ্চল মনকে শান্ত ও অবিচল রাখতে সাহায্য করে। free pik

৮, ৯, ১৭, ১৮, ২৬ ও ২৭ তারিখের জাতিকাদের জন্য কালো বা গাঢ় নীল চুড়ি শুভ, যা তাঁদের কঠোর পরিশ্রমী সত্তাকে সাহস জোগায়। অন্যদিকে ৯ সিরিজের জাতিকারা অত্যন্ত সাহসী হওয়ায় তাঁদের জন্য লাল বা জাফরান রঙ আদর্শ। এই রঙগুলো জীবনে প্রাচুর্য এবং বীরত্ব বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। Pinterest