Fruits At Refrigerator: ফ্রিজে রাখলেই সব শেষ, এই ৭টি ফল ফ্রিজের শীতে রাখার আগে সাবধান!

Fruits: খাবার, পানীয় আমরা প্রায়শই ফ্রিজে রাখি। তবে অনেকে বেশ কিছু ফলও ফ্রিজে রাখেন ও সব ফল আবার ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা সহ্য করতে পারে না। কিন্তু জানেন কি, এই ফল ফ্রিজে রাখার ফলে নষ্ট হয় ফলের বৈজ্ঞানিক গুণ? একনজরে দেখুন কোন কোন ফল ফ্রিজে রাখা যায় না।

|

Sep 28, 2026 | 6:45 PM

1 / 8
সব ফল ফ্রিজে রাখার প্রয়োজন নেই। তেমনি সব ফল আবার ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা সহ্য করতে পারে না। আম, কলা, তরমুজের মতো বহু জনপ্রিয় ফল ফ্রিজে রাখলে তাদের সুগন্ধ নষ্ট হয়। জেনে নিন, কোন কোন ফল ফ্রিজে রাখা উচিত নয়। (Credit - Unsplash)

সব ফল ফ্রিজে রাখার প্রয়োজন নেই। তেমনি সব ফল আবার ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা সহ্য করতে পারে না। আম, কলা, তরমুজের মতো বহু জনপ্রিয় ফল ফ্রিজে রাখলে তাদের সুগন্ধ নষ্ট হয়। জেনে নিন, কোন কোন ফল ফ্রিজে রাখা উচিত নয়। (Credit - Unsplash)

2 / 8

আম পাকার জন্য ঘরের স্বাভাবিক তাপমাত্রা ও বাতাস প্রয়োজন। আম ফ্রিজে রাখলে অতিরিক্ত ঠান্ডাতে এর স্বাভাবিকভাবে পাকার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ফলে ফ্রিজ থেকে বের করার পরেও আম ভাল করে পাকে না। ফ্রিজের ঠান্ডা আবহাওয়াতে আমের ভেতরের সুগন্ধি তেল ও প্রাকৃতিক পুষ্টি সঠিকভাবে বেড়ে ওঠে না। ফলে আমের মিষ্টি গন্ধ ও স্বাদ চলে যায়। (Credit - Unsplash)

3 / 8

পিচ ও প্লাম হলো ক্লাইম্যাকটেরিক জাতীয় ফল, যা গাছ থেকে তোলার পর ঘরের তাপমাত্রায় আস্তে আস্তে পেকে রসালো হয়। এগুলো পাকা শুরুর আগেই অতিরিক্ত ঠান্ডার মধ্যে ফ্রিজে ঢুকিয়ে দিলে ঠান্ডায় পাকার প্রক্রিয়া থেমে যায়। এর কোষগুলো ভেঙে যায়, ফলে ফলের ভেতরের অংশ শুকনো ও তুলোর মতো হয়ে গিয়ে খাওয়ার অযোগ্য হয়ে যায়। (Credit - Unsplash)

4 / 8

কলা পাকার জন্য একটি নির্দিষ্ট এনজাইম বা পাচক রস প্রয়োজন হয়, যা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কাজ করে। কলার ভেতরের এনজাইমগুলো অতিরিক্ত ঠান্ডায় একেবারেই নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফ্রিজে কলা রাখলে আর টা স্বাভাবিকভাবে পাকে না। অতিরিক্ত ঠান্ডায় কলার খোসার কোষের প্রাচীর ভেঙে যায়। কলার খোসায় থাকা ফেনলিক যৌগগুলো জারিত হয়ে মেলাটোনিন পরিণত হয়, যার ফলে কলার খোসা কালো হয়ে যায়। (Credit - Unsplash)

5 / 8

ফ্রিজের ভেতরে তাপমাত্রা অত্যন্ত শুষ্ক থাকে। কমলালেবু খোলা অবস্থায় খোলা রাখলে এর খোসা খুব দ্রুত শুকিয়ে শক্ত বা চামড়ার মতো হয়ে যায় ও ভেতরের কোয়াগুলোর রস শুকিয়ে ফলটি আশঁটে হয়ে যায়। অতিরিক্ত ঠান্ডার ফলে কমলালেবুর নিজস্ব সাইট্রাস ঘ্রান ও প্রাকৃতিক মিষ্টি-টক স্বাদ অনেকটাই কমে যায়। ফ্রিজের আদ্রতার কারণে এতে ছাতা পড়তে পারে। (Credit - Unsplash)

6 / 8

আনারস গাছ থেকে কাটার পর আর নতুন করে মিষ্টি হয় না, তবে ঘরের তাপমাত্রায় রাখলে এটি কিছুটা নরম ও রসালো হয়। আনারস ফ্রিজে ঢুকিয়ে দিলে অতিরিক্ত ঠান্ডায় এই স্বাভাবিক প্রক্রিয়াটি পুরোপুরি থমকে যায়। আনারস মূলত একটি ট্রপিক্যাল ফল। এটি ৭ ডিগ্রির কম তাপমাত্রায় দীর্ঘদিন রাখলে চিলিং ইনজ্যুরি হয়। এর ফলে আনারসের খোসা ও ভেতরের অংশ কালচে বা বাদামী হয়ে যায়। (Credit - Unsplash)

7 / 8

ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা তরমুজে লাইকোপেন ও বিটা-ক্যারোটিন এর মতো শক্তিশালী উপাদান থাকে। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডার মধ্যে তরমুজ রাখলে এই জরুরি পুষ্টি উপাদানগুলির পরিমাণ কমে যায়। আস্ত তরমুজ ১০ ডিগ্রি সেলসিয়াসের কমে রাখলে এর কোষের গঠন নষ্ট হয়ে যায়। এমনকি এর মুচমুচে ভাব চলে যায়। (Credit - Unsplash)

8 / 8

জামও খুব স্পর্শকাতর একটি ফল। এটি নরম ফল বলেও পরিচিত। ফ্রিজের ভেতরের আদ্রতা জামের গায়ে জমে গেলে তাতে খুব দ্রুত ছাতা বা ফাঙ্গাস ধরে যেতে পারে। এর ফলে জাম পচে যায়। অতিরিক্ত ঠান্ডার ফলে জামের ভেতরের কষা ভাব চলে যায়। (Credit - Unsplash)

Loading...
Unable to load recommendations.
Follow Us