মিলিন্দের পরিবারে একটাই উৎসব পালিত হয়, সেটা কী?

Milind Usha Soman: সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় মিলিন্দ সোমন এবং অঙ্কিতা কোনওয়ারের জুটি। পেশাগত খবর হোক বা ব্যক্তিগত অনুষঙ্গ, চর্চায় থাকেন এই জুটি।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 09, 2021 | 2:43 PM

1 / 7
মিলিন্দ সোমন। বলিউডের এই মডেল তথা অভিনেতার কাজের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও আলোচনা হয় দর্শক মহলে। আর পাঁচজনের মতোই উৎসব ভালবাসেন মিলিন্দ। কিন্তু তাঁর পরিবারে একটিই মাত্র উৎসব পালিত হয়। সেই উৎসবের কথা প্রকাশ্যে শেয়ার করলেন মিলিন্দ।

মিলিন্দ সোমন। বলিউডের এই মডেল তথা অভিনেতার কাজের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও আলোচনা হয় দর্শক মহলে। আর পাঁচজনের মতোই উৎসব ভালবাসেন মিলিন্দ। কিন্তু তাঁর পরিবারে একটিই মাত্র উৎসব পালিত হয়। সেই উৎসবের কথা প্রকাশ্যে শেয়ার করলেন মিলিন্দ।

2 / 7

সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি ‘থ্রো ব্যাক র্থার্সডে’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করেছেন মিলিন্দ। সেখানে রয়েছে রাখি সেলিব্রেশনের ছবি।

3 / 7

মিলিন্দ লিখেছেন, ‘আমাদের পরিবারে একমাত্র রাখি উৎসব আমরা পালন করি। আমার বোনেরা সব সময় দারুণ দারুণ রাখি পছন্দ করে।’

4 / 7

তিন দিদি মিলিন্দকে রাখি পরান। সে সব ছবি ফ্রেমবন্দি করেছেন মিলিন্দের স্ত্রী অঙ্কিতা কোনওয়ার। মিলিন্দ, তাঁর মা ঊষা সোমন এবং অঙ্কিতা ছাড়া অভিনেতার পরিবারের সদস্যদের ছবি খুব একটা সোশ্যাল ওয়ালে দেখা যায় না।

5 / 7

প্রদীপ জ্বেলে বরণ, হাতে রাখি বেঁধে দেওয়া এবং তারপর মিষ্টিমুখ...। ঐতিহ্য এবং রীতি মেনে রাখিতে এই সব নিয়মই পালন করেন মিলিন্দের দিদিরা।

6 / 7

সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় মিলিন্দ সোমন এবং অঙ্কিতা কোনওয়ারের জুটি। পেশাগত খবর হোক বা ব্যক্তিগত অনুষঙ্গ, চর্চায় থাকেন এই জুটি। অঙ্কিতার সঙ্গে মিলিন্দের বয়সের পার্থক্য অনেকটাই। প্রায় ২৯ বছর। তাই বিয়ের সময় চর্চায় ছিল এই জুটির বয়স। রীতিমতো ট্রোলড হতে হয় তাঁদের। ট্রোলিংয়ে যদিও কোনওদিনই পাত্তা দেন না মিলিন্দ।

7 / 7

মিলিন্দ এবং অঙ্কিতা, দুজনেই ফিটনেস ফ্রিক। কখনও দৌড়, কখনও বা যোগার ভিডিও তাঁরা শেয়ার করেন সোশ্যাল ওয়ালে। ফিটনেস রুটিনে কখনও বা তাঁদের সঙ্গী মিলন্দের মা ঊষা সোমনও।

Loading...
Unable to load recommendations.
Follow Us