Purnima Chakraborty: কালিম্পংয়ে মন্ত্রী পূর্ণিমা, ঘুরে দেখলেন রবীন্দ্র ভবন থেকে চ্যাপেল সব কিছু

Purnima Chakraborty: সেই লক্ষ্যেই ২৭ ও ২৮ নভেম্বর কালিম্পং, গৌরীপুর হাউস এবং মংপুর একাধিক ঐতিহাসিক স্থান পরিদর্শন করলেন তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর। ঐতিহাসিক এই চার্চ ডঃ গ্রাহামস হোমসের শিক্ষা, মানবসেবা ও সহমর্মিতার দীর্ঘ ঐতিহ্যের সাক্ষী। স্থাপনাটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে সেটির সংরক্ষণ ও পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।

Nov 28, 2026 | 10:19 PM

1 / 10
পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ রাজ্য সরকারের।

পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ রাজ্য সরকারের।

2 / 10

সেই লক্ষ্যেই ২৭ ও ২৮ নভেম্বর কালিম্পং, গৌরীপুর হাউস এবং মংপুর একাধিক ঐতিহাসিক স্থান পরিদর্শন করলেন তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর।

3 / 10

এই সফরে ঐতিহাসিক স্থাপনাগুলির বর্তমান অবস্থা, সংরক্ষণের কাজের অগ্রগতি এবং আগামী দিনে সেগুলির পুনরুদ্ধার ও সংস্কারের সম্ভাবনা খতিয়ে দেখা হয়।

4 / 10

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ছিল কালিম্পংয়ের ডঃ গ্রাহামস হোমসের প্রাঙ্গণে অবস্থিত ক্যাথরিন গ্রাহাম মেমোরিয়াল চ্যাপেল।

5 / 10

ঐতিহাসিক এই চার্চ ডঃ গ্রাহামস হোমসের শিক্ষা, মানবসেবা ও সহমর্মিতার দীর্ঘ ঐতিহ্যের সাক্ষী। স্থাপনাটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে সেটির সংরক্ষণ ও পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।

6 / 10

রাজ্য সরকারের ঐতিহ্য সংরক্ষণ প্রকল্পের আওতায় কীভাবে এর সংস্কার করা যায়, তা নিয়েও পর্যালোচনা হয়।

7 / 10

এরপর পরিদর্শন করা হয় কালিম্পংয়ের ঐতিহাসিক গৌরীপুর হাউস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই বাড়ি বাংলার সাহিত্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

8 / 10

বাড়িটির যথাযথ সংরক্ষণ হলে সাহিত্যপ্রেমী ও পর্যটকদের কাছে জায়গাটির আকর্ষণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

9 / 10

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল মংপু। ১৯৩৮ থেকে ১৯৪০ সালের মধ্যে একাধিক বার মংপুতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানকার রবীন্দ্র ভবন কবিগুরুর অবস্থান ও সাহিত্যচর্চার স্মৃতি আজও বহন করে চলেছে।

10 / 10

পাশাপাশি মংপুর ঐতিহাসিক সিনকোনা বাগানও পরিদর্শন করা হয়। এক সময় কুইনাইন উৎপাদন এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে এই বাগানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে সাহিত্যিক ঐতিহ্যের পাশাপাশি এই অঞ্চলের চিকিৎসা ও অর্থনৈতিক ইতিহাসের সঙ্গেও জড়িয়ে রয়েছে এই স্থান।

Loading...
Unable to load recommendations.
Follow Us