
অভিনেত্রী নীনা গুপ্তা বরাবরই ঘরোয়া রান্নায় পারদর্শী। অভিনেত্রী বাড়িতে এমন একটি চাটনি বানান যা যেকোনও সময় মন ভরাবে। বছরের যেকোনও সময় এই চাটনি বানানো যায়। Gemini AI

এই চাটনি বানাতে প্রয়োজন টমেটো আর কাঁচা লঙ্কা। সঙ্গে হাতের কাছে রাখতে হবে আদা কোরা, রসুন এবং কুচি করা ধনেপাতা। সামান্য নুন আর তেল দিলেই তৈরি হবে এই সুস্বাদু চাটনি। Gemini AI

প্রথমে টমেটো আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াই তে আদা রসুন ফোড়ন দিয়ে টমাটোর পেস্ট ঢেলে দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিন। Gemini AI

ডায়েটিশিয়ান খুশমা শাহ এই রেসিপিকে স্বাস্থ্যকর বলে জানিয়েছেন। এটি ক্যালোরিতে কম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি পদ। তবে ঋতুভেদে এতে সামান্য কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তিনি। Gemini AI

যাঁদের শরীর গরম হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে তাঁরা সাবধান। গরমকালে এই চাটনিতে লঙ্কার পরিমাণ কমিয়ে দেওয়া উচিত। নইলে অতিরিক্ত ঝাল থেকে পেটে অস্বস্তি বা অ্যাসিডিটি হতে পারে। Gemini AI

শীত বা বর্ষার মরসুমে এই চাটনি শরীরের জন্য বেশ উপকারী। আদা ও রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করতেও বিশেষভাবে সাহায্য করে থাকে। Gemini AI

স্বাদে অতুলনীয় হলেও দিনে ১-২ চামচের বেশি খাওয়া ঠিক নয়। অ্যাসিডিটি এড়াতে এতে সামান্য ভাজা জিরে গুঁড়ো মেশানো যেতে পারে। সব সময় পাকা ও মিষ্টি টমেটো ব্যবহার করার চেষ্টা করুন। Gemini AI

তেলের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনলে শরীর ভালো থাকবে। তৈরি করা চাটনি ফ্রিজে রেখে সংরক্ষণ করা যেতে পারে। তবে সেরা গুণাগুণ পেতে ৩-৪ দিনের মধ্যেই এটি খেয়ে নেওয়া উচিত। Gemini AI