World Mens’ Day: জানেন, ‘বিশ্ব পুরুষ দিবস’ ও ‘বিশ্ব টয়লেট দিবস’ এক দিনে পালন করা হয় কেন?

19 November: এই দিবসের লক্ষ্য শুধু পুরুষদের অবদান উদযাপন নয়। তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, আত্মহত্যার প্রবণতা, সামাজিক বিচ্ছিন্নতা ও ইতিবাচক পুরুষের আদর্শ নিয়েও সচেতনতা তৈরি করা হয়। একইসঙ্গে পালন করা হয় বিশ্ব টয়লেট দিবসও।

|

Nov 19, 2026 | 7:25 PM

1 / 7
ক্যালেন্ডারের একটি দিন, অথচ উদযাপনের বিষয় ২টি সম্পূর্ণ আলাদা। প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস ও বিশ্ব শৌচাগার দিবস। একই দিনে ২টি দিবস পালনের পিছনে রয়েছে দুটি আলাদা ইতিহাস। (Credit - AI TOOL)

ক্যালেন্ডারের একটি দিন, অথচ উদযাপনের বিষয় ২টি সম্পূর্ণ আলাদা। প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস ও বিশ্ব শৌচাগার দিবস। একই দিনে ২টি দিবস পালনের পিছনে রয়েছে দুটি আলাদা ইতিহাস। (Credit - AI TOOL)

2 / 7

আন্তর্জাতিক পুরুষ দিবসের সূচনা হয় ১৯৯৯ সালের ১৯ নভেম্বর। ত্রিনিদাদ ও টোব্যাগোতে এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ডঃ জেরোম টিলাকসিং। পুরুষের সমাজের অবদানকে স্বীকৃতি দেওয়া ও তাঁদের সমস্যা তুলে ধরাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। (Credit - AI TOOL)

3 / 7

এই দিবসের লক্ষ্য শুধু পুরুষদের অবদান উদযাপন নয়। তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, আত্মহত্যার প্রবণতা, সামাজিক বিচ্ছিন্নতা ও ইতিবাচক পুরুষের আদর্শ নিয়েও সচেতনতা তৈরি করা হয়। পাশাপাশি নারী-পুরুষের মধ্যে সুস্থ সম্পর্ক ও সমতা প্রতিষ্ঠার বার্তাও দেওয়া হয়। (Credit - AI TOOL)

4 / 7

অন্যদিকে, ২০০১ সালের ১৯ নভেম্বর সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয় বিশ্ব টয়লেট অর্গানাইজেশন। এই সংস্থার উদ্যোগেই বিশ্ব শৌচাগার দিবসের সূচনা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব ও বিশ্বজুড়ে স্যানিটেশন সংক্রান্ত সমস্যার বিষয়ে সচেতনতা তৈরিই ছিল এই উদ্যোগের প্রধান লক্ষ্য। (Credit - AI TOOL)

5 / 7

তবে একই দিনে কেন পালন করা হয় দুটি দিবস? এর উত্তর বেশ সহজ। জেরোম টিলাকসিং ১৯৯৯ সালে পুরুষ দিবসের জন্য এই দিনটি বেছে নেন। অন্যদিকে, World Toilet Organization এর প্রতিষ্ঠার দিন ছিল ২০০১ সালের ১৯ নভেম্বর। (Credit - AI TOOL)

6 / 7

বিশ্বের বিপুল সংখ্যক মানুষ এখনও নিরাপদ শৌচাগারের সুবিধা থেকে বঞ্চিত। অপর্যাপ্ত স্যানিটেশনের কারণে রোগ ছড়ায়। বিশেষত নারী ও শিশুদের স্বাস্থ্য, নিরাপত্তা ও শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়। ২০১৩ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ১৯ নভেম্বর দিনটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। (Credit - AI TOOL)

7 / 7

Loading...
Unable to load recommendations.
Follow Us